আগামী 16 জুলাই ভারতে OnePlus Nord 4 ফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি OnePlus Summer Launch event এর আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে একাধিক OnePlus ডিভাইস বাজারে আনা হবে। OnePlus Nord 4 ফোনটির অফিসিয়াল ঘোষণার আগে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। এর ফলে ফনিত সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসে গেছে। এই সব ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus Nord 4 ফোনের গীকবেঞ্চ লিস্টিং
- চাইনিজ বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে OnePlus Nord 4 ফোনটি CPH2661 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
- OnePlus Nord 4 ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1866 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 4216 পয়েন্ট পেয়েছে।
- গীকবেঞ্চ অনুযায়ী এই ফোনে 1.9GHz থেকে 2.80GHz পর্যন্ত ক্লকস্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়ার কথা জানানো হয়েছে।
- বেঞ্চমার্কিং সাইটে OnePlus Nord 4 ফোনটি 8GB RAM সহ লিস্টেড করা হয়েছে। এটি এই ফোনের বেস মডেল হতে পারে।
- OnePlus Nord 4 ফোনে Android 14 অপারেটিং সিস্টেম দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোম্পানি এই ফোনে 3 বছরের ওএস আপডেট দিতে পারে।
Metal is the new marble. #OnePlusNord4 #NeverSettle
Find out on July 9 : https://t.co/gjphVE1hAd pic.twitter.com/nYeEUQJnJv— OnePlus India (@OnePlus_IN) July 7, 2024
OnePlus Nord 4 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: লিক অনুযায়ী এই ফোনে 6.74 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এটি Tianma U8+ ডিসপ্লে হতে পারে এবং এতে 120Hz রিফ্রেশ রেট, 2150nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
- প্রসেসর: OnePlus Nord 4 ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8GB RAM ও 12GB RAM এর সঙ্গে 128GB, 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে OIS ফিচারযুক্ত 50MP SONY LYT 600 প্রাইমারি সেন্সর এবং 8MP Ultra-wide IMX355 লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OnePlus Nord 4 ফোনে 16MP Samsung S5K3P9 Front ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জ ==জিং টেকনোলজি সহ 5,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OnePlus Nord 4 ফোনের দাম (লিক)
লিক থেকে জানা গেছে ভারতে OnePlus Nord 4 ফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হবে। যদিও এটি বেস মডেলের দাম হবে নাকি টপ ভেরিয়েন্টের সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এটি OnePlus Nord 4 ফোনের 8GB RAM মডেলের দাম হবে বলে আশা করা হচ্ছে এবং ভারতে ফোনটির 12GB RAM সহ টপ মডেলের দাম 35,999 টাকা রাখা হতে পারে।









