গীকবেঞ্চ প্ল্যাটফর্মে দেখা গেল OnePlus Nord 6 স্মার্টফোন, প্রকাশ্যে এল Snapdragon 8s Gen 4 এবং 12GB RAM সহ পারফরমেন্স স্কোর

OnePlus তাদের আপকামিং Nord সিরিজের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এর আগে সার্টিফিকেশন সাইটে OnePlus Nord 6 ফোনটি লিস্টেড হয়েছিল। অন্যদিকে এবার গীকবেঞ্চ ডেটাবেসে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং সফটওয়্যার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এছাড়া লিস্টিঙের জন্য ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 6 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

গীকবেঞ্চ সাইটে CPH2795 মডেল নাম্বার সহ ফোনটির নাম জানা যায়নি। এর আগেই মালয়েশিয়ার SIRIM এবং UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে এই মডেল নাম্বার সহ OnePlus Nord 6 ফোনটি দেখা গিয়েছিল। তাই Geekbench এ লিস্টেড ফোনটি আপকামিং OnePlus Nord 6 মডেল হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে OnePlus Nord 6 ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 2,019 এবং মাল্টি-কোর টেস্টে 6,503 স্কোর পেয়েছে। লিস্টিং অনুযায়ী আপকামিং ফোনটি Android 16 সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 12GB RAM থাকবে বলে জানা গেছে।

গীকবেঞ্চ লিস্টিঙে চারটি আলাদা আলাদা CPU ক্লাস্টার্স থাকবে বলে জানা গেছে, এতে 3.21GHz ক্লক স্পীডযুক্ত একটি কোর, 3.01GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর, 2.60GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর এবং 2.02GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর রয়েছে। তাই OnePlus Nord 6 ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

জানিয়ে রাখি এর আগে একই মডেল নাম্বার ভারতের BIS সার্টিফিকেশন সাইট, GCF এবং TÜV লিস্টিঙে দেখা গিয়েছিল। TÜV সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী OnePlus Nord 6 ফোনটিতে 80W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ফলে মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে।

আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Nord 6 ফোনটি চীনে লঞ্চ হওয়া OnePlus Turbo 6 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। অন্যদিকে এবার Geekbench এবং TÜV সার্টিফিকেশন সাইটে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 80W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গিয়েছিল। এবার আরও তথ্য লিক হওয়ার পর এই ডিটেইলস সঠিক বলেই মনে করা হচ্ছে। কারণ ফোনদুটির স্পেসিফিকেশন ডিটেইলস প্রায় একইরকম হবে বলে জানা গেছে।

যারা মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus Nord 6 ফোনটি ভালো অপশন হতে পারে। এছাড়া গেমিং প্রেমী, প্রফেশনাল, স্টুডেন্ট এবং সব ধরনের মানুষের মধ্যে ফোনটি জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই ফোনের অফিসিয়াল ডিটেইলস প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব। এই ফোনটি Samsung Galaxy A56, iQOO Neo 11 এবং Realme GT 7 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা OnePlus Nord 6 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here