9000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord 6 স্মার্টফোন, দেখে নিন ডিজাইন, ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

ওয়ানপ্লাসের পক্ষ থেকে টিজ করে জানানো হয়েছিল, কোম্পানি ভারতে তাদের নতুন নর্ড স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। শীঘ্রই ভারতে OnePlus Nord 6 ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি বাজারে লঞ্চের আগেই OnePlus Nord 6 ফোনের রিটেইল বক্স প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। OnePlus Nord 6 ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হবে, এতে হাই রিফ্রেশ রেট এবং শক্তিশালী প্রসেসর সাপোর্ট করবে।

টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে OnePlus Nord 6 ফোনের রিটেইল বক্স শেয়ার করেছে। এই বক্সের মাধ্যমে ফোনের বিভিন্ন তথ্য জানা গেছে। আপকামিং OnePlus Nord 6 ফোনটি 9,000mAh ব্যাটারি সহ পেশ করা হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত ওয়ানপ্লাসের কোনো স্মার্টফোন এত বড় ব্যাটারি সহ ভারতের বাজারে পেশ করা হয়নি। অন্যদিকে লিক অনুযায়ী এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

ফোনের বক্সের মাধ্যমে আসন্ন ফোনটিতে Snapdragon 8 সিরিজের প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী আপকামিং OnePlus Nord 6 ফোনটি ভারতে Snapdragon 8s Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 8-কোর CPU 2.02GHz থেকে 3.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি এর আগের কোম্পানি তাদের OnePlus Nord 5 ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ পেশ করা হয়েছিল।

লিক অনুযায়ী OnePlus Nord 6 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। রিটেল বক্সের মাধ্যমে জানা গেছে ফোনটিতে Sony সেন্সর এবং OIS ফিচার সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে অটোফোকাস ফিচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ইউজারদের জন্য OnePlus Nord 6 5G ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটিতে প্রায় 6.78 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন এবং AMOLED প্যানেল সাপোর্ট করবে। লিক অনুযায়ী ভারতের বাজারে OnePlus Nord 6 5G ফোনটি Black, Mint এবং Silver তিনটি কালার অপশনে সেল করা হতে পারে।

সম্প্রতি লিক অনুযায়ী OnePlus Nord 6 5G ফোনের দাম প্রকাশ্যে এসেছে। গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord 5 ফোনের তুলনায় আসন্ন ফোনটির দাম কিছুটা বেশি রাখা হতে পারে। জানিয়ে রাখি ভারতে OnePlus Nord 5 ফোনটি প্রাথমিক 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এর 12GB + 512GB টপ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা রাখা হয়েছিল। তাই OnePlus Nord 6 ফোনটির দাম প্রায় 35 হাজার থেকে 40 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

এপ্রিল মাসের প্রথম সপ্তাহে OnePlus Nord 6 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। জানিয়ে রাখি আগামী সপ্তাহে 24 মার্চ চীনের বাজারে OnePlus 15T ফোনটি পেশ করা হবে। এই ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ব্র্যান্ডের পক্ষ থেকে OnePlus ফোনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here