9000mAh ব্যাটারি, Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 165Hz ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে OnePlus Nord 6 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

ফ্ল্যাগশিপ সেগমেন্টে OnePlus 15 এবং OnePlus 15R সফলতার পর, এবার কোম্পানি মিডবাজেট রেঞ্জে পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানি বর্তমানে OnePlus Nord 6 ফোনে কাজ করছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ওয়ানপ্লাস ফোনের সম্পর্কে জানানো হয়নি, তবে সম্প্রতি ইন্টারনেটে OnePlus Nord 6 ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Nord 6 ফোনটি ভারতে আসন্ন সবচেয়ে বড় ব্যাটারি সহ ওয়ানপ্লাস স্মার্টফোন হতে চলেছে।

এপ্রিল মাসে ভারতের বাজারে OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করা হতে পারে। আপাতত অফিসিয়ালি আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে চীনের টেক ওয়েবসাইট আইটি হোম এবং ইন্ডিয়ার টিপস্টার পার্টনারশিপে আপকামিং ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে শেয়ার করেছেন। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে আসন্ন OnePlus Nord 6 স্মার্টফোনটি, আগেই চীনের বাজারে OnePlus Turbo 6 লঞ্চ করা হয়েছিল। আপকামিং ফোনটি এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন একইরকম হবে।

লিক অনুযায়ী OnePlus Nord 6 ফোনটিতে গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord 5 ফোনের তুলনায় অনেকটাই বেশি দামে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি OnePlus Nord 5 ফোনটির দাম 31,999 টাকা রাখা হয়েছিল এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 37,999 টাকা রাখা হয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Nord 6 ফোনটির দাম 40 হাজার টাকা হতে পারে। তবে বর্তমান স্মার্টফোনে মূল্য বৃদ্ধির যুগে দাঁড়িয়ে এই ফোনটির এত বেশি দাম হয়েত গ্রাহকরা মেনে নেবেন।

OnePlus Nord 6 ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর 2.02GHz থেকে 3.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটি 12GB RAM সহ 512GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে OxygenOS লেটেস্ট ভার্সন দেওয়া হবে।

লিক অনুযায়ী OnePlus Nord 6 ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

কোম্পানির OnePlus Nord 6 ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। লিক অনুযায়ী OnePlus Nord 6 ফোনটিতে 9000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইভাবে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। একইসঙ্গে এই ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার থাকতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here