OnePlus এর আপকামিং Nord সিরিজের স্মার্টফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। এটি OnePlus Nord 6 নামে লঞ্চ করা হতে পারে। তবে অফিসিয়াল ঘোষণার আগেই SIRIM সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের জন্য শীঘ্রই রাশিয়া সহ গ্লোবাল বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 6 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
SIRIM সার্টিফিকেশন সাইটে ফোনটি CPH2795 মডেল নাম্বার এবং “OnePlus Nord 6” নামে লিস্টেড হয়েছে। এটি 2025 সালের 24 ডিসেম্বর আপ্রুভাল পেয়েছে, তবে 2030 সালের 23 ডিসেম্বর ভ্যালিডিটি রয়েছে। জানিয়ে রাখি সাধারণত SIRIM সার্টিফিকেশন মালয়েশিয়া সেলের জন্য প্রয়োজন হয়, তাই আগামী কয়েক মাসের মধ্যে OnePlus Nord 6 ফোনের সেল শুরু হতে পারে।
SIRIM সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে OnePlus Nord 6 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। তবে Nord সিরিজের পজিশনিং অনুযায়ী আপকামিং ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। আগের Nord সিরিজের মতোই এই ফোনতেও শক্তিশালী প্রসেসর, AMOLED ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবং ক্লিন OxygenOS দেওয়া হতে পারে।।
আগের মডেল OnePlus Nord 5 ফোনটিতে 2800 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1400 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য OnePlus Nord 5 ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 3.0GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Adreno 735 GPU রয়েছে। ফোনটি 8GB ও 12GB RAM অপশন সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়।
ফটোগ্রাফির জন্য OnePlus Nord 5 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল Sony LYT-700 OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,800mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে চার্জ করার জন্য ফোনটিতে এতে 80W ফাস্ট চার্জিং ফিচার এবং 5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে।
যারা মিড-রেঞ্জ সেগমেন্টে ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus Nord 6 ফোনটি ভালো অপশন। এই ফোনটি গেমিং প্রেমী, প্রফেশনাল, স্টুডেন্টদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনের সঠিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এলেই আমরা এই বিষয়ে পরামর্শ দিতে পারব। OnePlus Nord 6 ফোনটি Samsung Galaxy A56, iQOO Neo 11 এবং Realme GT 7 ফণগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা 2026 সালে নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা OnePlus Nord 6 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। জানিয়ে রাখি এখনও পর্যন্ত OnePlus পক্ষ থেকে আপকামিং Nord 6 ফোনের সম্পর্কে অফিসিয়াল কিছু জানানো হয়নি। তবে SIRIM সার্টিফিকেশন লিস্টিঙের জন্য কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে বলে মনে করা হচ্ছে।











