ভারতে অর্থনৈতিক 5G স্মার্টফোনের রেস দ্রুত হতে দেখে এখন প্রিমিয়াম স্মার্টফোন কোম্পানি OnePlus ও নিজের নতুন আর সুন্দর অর্থনৈতিক 5জি মোবাইল লঞ্চ করতে চলেছে, যার নাম OnePlus Nord CE 5G। গত কিছু দিনের মধ্যে ওয়ানপ্লাস অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে নর্ড সিরিজের এই আপকামিং স্মার্টফোন 10 জুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। লঞ্চের আগে এখন OnePlus এর ইন্ডিয়ান সাইটে এই ডিভাইসের ডিজাইন লিক করা হয়েছে। আবার আলাদা করে আমাজন ইন্ডিয়াতে OnePlus Nord CE 5G এর র্যাম, স্টোরেজ আর কালার অপশনের তথ্য সামনে এসেছে।
OnePlus Nord CE 5G এর ডিজাইন
কোম্পানি দ্বারা জারি করা টিজার অনুযায়ী OnePlus Nord CE 5G একটি “Sleek আর Streamlined” ডিজাইনের সাথে আসবে। টিজারে আমরা এর একটি ঝলকও দেখতে পেয়েছি। কোম্পানি ফোনের পুরো তথ্য জানায়নি, কিন্তু আমরা মেন ওয়ানপ্লাস নর্ড এর মতো একটি সার্কুলার আকারের রিয়ার ক্যামেরা মডিউল দেখতে পেয়েছি। আশা কারা যায় যে আসতে চলা ফোনে এলার্ট স্লাইডারও দেখা যাবে।
We built a great device, then added a little more. Because you wouldn’t want a little less.
Join us at the OnePlus Summer Launch Event on June 10 at 7pm IST to see for yourself.
Get notified – https://t.co/oQgVeK4uFW pic.twitter.com/rLIadjaN6r
— OnePlus India (@OnePlus_IN) May 31, 2021
OnePlus Nord CE 5G এর স্পেসিফিকেশন্স
OnePlus Nord CE 5G তে 8GB এর র্যাম আর 128GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া থাকবে। এই কথাটি আমাজন ইন্ডিয়া এর কুইজ থেকে জানা গেছে। আশা করা যাচ্ছে যে এটি ফোনের বেস ভেরিয়েন্ট হবে। এছাড়া ডিভাইসটি 12GB/256GB ভেরিয়েন্টেও দেখা যাবে। এছাড়া ফোনের কালার চারকোল ইংক হবে।
এছাড়া গত কিছুদিনে Oneplus Nord CE 5G সম্পর্কে অজানা উৎস থেকে একটি তথ্য সামনে এসেছিল। লিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ওয়ানপ্লাস এর এই স্মার্টফোনটি 64MP রিয়ার ক্যামেরা আর Qualcomm এর Snapdragon মিড-রেঞ্জ চিপসেটের সাথে পেশ করা যেতে পারে। OnePlus Nord CE 5G স্মার্টফোনের চিপসেট সম্পর্কে লিক রিপোর্টে বলা হয়েছিল যে এটি Snapdragon 750G এর সাথে মার্কেটে এন্ট্রি নিতে পারে।
ওয়ানপ্লাসের আপকামিং Nord CE 5G স্মার্টফোনে 6.43 ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া যেতে পারে। এর সাথেই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz থাকবে। মনে হচ্ছে যে ওয়ানপ্লাস স্ক্রিনের ব্যাপারে কোম্পানির বিশ্বাস এখনো AMOLED এই আছে। এই ফোনে LCD প্যানেল অফার করা হবে না। ওয়ানপ্লাসের ক্যামেরা সেটআপের কথা বলা হলে এতে দুটি সহায়ক ক্যামেরা সেন্সরের সাথে 16MP এর সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus Nord CE 5G এর দাম
OnePlus Nord CE 5G স্মার্টফোনকে কোম্পানি অ্যাফর্ডেবল দামে পেশ করতে পারে। ওয়ানপ্লাস স্মার্টফোনের দাম সম্পর্কে এখনো আপাতত কোনো তথ্য সামনে আসেনি। লিক রিপোর্টে নানা রকমের দাবি করা হচ্ছে কিন্তু যতক্ষণ সঠিক তথ্য সামনে আসবে না ততক্ষণ অনুমান করা ঠিক হবে না।
OnePlus Nord CE 5G প্রি অর্ডার অফার
কোম্পানি গত কিছু দিনের মধ্যে OnePlus Nord CE 5G এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রো সাইট এর মাধ্যমে প্রি অর্ডারে অফার দেওয়ার ঘোষণা করেছে। অথচ কোম্পানি বিনামূল্যে উপহারের ঘোষণা করেনি, যা ডিভাইসের সাথে দেওয়া হবে। ডিভাইসটিকে 11জুন প্রি অর্ডারের জন্য উপলব্ধ করা হবে আর ভারতে এর ওপেন সেল 16জুন থেকে শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










