Home খবর লঞ্চের মাত্র দুই সপ্তাহের মধ্যে 3000 টাকা পর্যন্ত বাড়ানো হল OnePlus Nord CE 6 এবং Nord CE 6 Lite ফোনের দাম, জেনে নিন বিস্তারিত

লঞ্চের মাত্র দুই সপ্তাহের মধ্যে 3000 টাকা পর্যন্ত বাড়ানো হল OnePlus Nord CE 6 এবং Nord CE 6 Lite ফোনের দাম, জেনে নিন বিস্তারিত

বাজারে লঞ্চের মাত্র দুই সপ্তাহের মধ্যে কখন‌ও কোনো ফোনের দাম বাড়তে দেখেছেন? এতদিন পর্যন্ত আমরাও কখন‌ও এমনটা দেখিনি। তবে এবার টেক কোম্পানি ওয়ানপ্লাস এই কাজ করে দেখিয়েছে। গত 7 মে ভারতে OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনে প্রাইস হাইক জারি করা হয়েছে এবং এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য 3000 টাকা পর্যন্ত বেশি দাম দিতে হবে।

OnePlus Nord CE 6 Lite ফোনের দাম

ভারতের বাজারে OnePlus Nord CE 6 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছিল 20,999 টাকা। বর্তমানে এই ভেরিয়েন্টের দাম 2000 টাকা বাড়িয়ে 22,999 টাকা করে দেওয়া হয়েছে।

Nord CE 6 Lite ফোনের 8GB RAM মডেলের দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে। এই মডেলের 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 22,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 25,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে এখন থেকে এই দুটি মডেল কেনার জন্য যথাক্রমে 25,999 টাকা এবং 28,999 টাকা দাম দিতে হবে।

অর্থাৎ এবার থেকে এই ফোনের 8GB RAM মডেলের দামে 6GB RAM মডেল কিনতে হবে। তবে যারা 8GB RAM ভেরিয়েন্ট‌ই কিনতে চান তাঁরা 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দামে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন।

OnePlus Nord CE 6 ফোনের দাম

OnePlus Nord CE 6 5G ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। এই ফোনটির উভয় ভেরিয়েন্টের দাম 2,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফোনটির 128GB স্টোরেজ মডেল 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন বেড়ে 31,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে 32,999 টাকা দামের 256GB স্টোরেজ মডেলের দাম বাড়িয়ে 34,999 টাকা করে দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 6 ফোনের স্পেসিফিকেশন

OnePlus Nord CE 6 5G ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট, 3200Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ IP66, IP68, IP69, IP69K রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

প্রসেসিঙের জন্য OnePlus Nord CE 6 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 11,36,527 AnTuTu Score পেয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 27W রিভার্স চার্জিং ফিচার রয়েছে।

OnePlus Nord CE 6 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OmniVision OV50D40 সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন

OnePlus Nord CE 6 Lite ফোনের স্পেসিফিকেশন

OnePlus Nord CE 6 Lite 5G ফোনে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6.72 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে যোগ করা হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে IP64 রেটিং সহ MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন রয়েছে।

প্রসেসিঙের জন্য OnePlus Nord CE6 Lite ফোনে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন