OnePlus ভারতের বাজারে তাদের Nord CE সিরিজের অধীনে দুটি মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোনদুটি OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite নামে পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের লাইট মডেল সম্পর্কে আলোচনা করা হল। এছাড়া OnePlus Nord CE6 ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ এবং সুন্দর পারফরমেন্স পছন্দ করেন মূলত তাদের জন্য Nord CE6 Lite ফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord CE6 Lite ফোনটির তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। এই ফোনটির 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 20,999 টাকা, 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা এবং 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 25,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সিলেক্টেড ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজারদের 6 মাসের নো কস্ট EMI এর সুবিধা দেওয়া হবে। এছাড়াও এই ফোনটির দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। আগামী 12 মে থেকে Vivid Mint এবং Hyper Black কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।
OnePlus Nord CE6 Lite ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 81 ঘন্টার চেয়েও বেশি মিউজিক প্লেব্যাক বা 26 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর ফলে মাত্র 10 মিনিটের চার্জে কয়েক ঘন্টা টকটাইম পাওয়া যাবে।
OnePlus Nord CE6 Lite ফোনে 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ‘Rain Water Touch’ ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে এই ফোনটি ব্যাবহার করা যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য OnePlus Nord CE6 Lite ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 Apex প্রসেসর রয়েছে। এই প্রসেসর আগের মডেলের তুলনায় 43% ভালো পারফরমেন্স এবং 155% ভালো গ্ৰাফিক্স দিতে সক্ষম। এই ফোনটিতে 144FPS ফ্রেম রেটে গেম খেলা যাবে। এছাড়াও ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² VC Area দেওয়া হয়েছে।
OnePlus Nord CE6 Lite ফোনটি 6GB এবং 8GB RAM অপশনে পেশ করা হয়েছে। RAM Expansion টেকনোলজির মাধ্যমে এই ফোনে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE6 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং এবং Dual-View Video ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটিতে AI Eraser, AI Bokeh, এবং AI Detail Boost এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য AI টুল দেওয়া হয়েছে।
OnePlus Nord CE6 Lite 5G ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে ইন বিল্ট Google Gemini AI সাপোর্ট যোগ করা হয়েছে, যা ইউজারদের প্ল্যানিং, রাইটিং ও রিয়েল-টাইম অ্যাসিস্টেন্ট হিসাবে সাহায্য করবে।

যারা মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য OnePlus Nord CE6 Lite 5G ফোনটি দারুণ বিকল্প। ফোনটির বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ ওভারঅল ফিচার এটিকে সেগমেন্টে একটি উল্লেখযোগ্য অপশন করে তুলবে। তবে Samsung এবং Motorola ব্র্যান্ডের কিছু স্মার্টফোন এই ফোনটিকে কড়া টক্কর দিতে পারে।











