8000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং এবং 8GB RAM সহ ভারতে লঞ্চ হল OnePlus Nord CE6 5G স্মার্টফোন

OnePlus আজ ভারতের বাজারে তাদের বহু প্রতীক্ষিত OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। মিড রেঞ্জ সেগমেন্টের এই দুটি ফোনে বড় ব্যাটারি সহ মজবুত বডি দেওয়া হয়েছে। এর মধ্যে OnePlus Nord CE6 Lite ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OnePlus Nord CE6 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

OnePlus Nord CE 6 ফোনটির 8GB RAM এবং 128GB Storage ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 29,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM + 256GB Storage মডেল 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 8 মে থেকে Fresh Blue, Pitch Black এবং Lunar Pearl কালার অপশনে এই ফোনটি সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।

OnePlus Nord CE 6 5G ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 3200Hz টাচ স্যাম্পেলিং রেট, 450ppi পিক্সেল ডেনসিটি এবং 3600nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। Eye Care সার্টিফাইড এই স্ক্রিন দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলে চোখের ক্ষতি কম হবে।

এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus Nord CE 6 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.7GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 11,36,527 AnTuTu Score পেয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 810 GPU দেওয়া হয়েছে।

হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় OnePlus Nord CE 6 5G ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে 33147mm² হীট ডিসিপেশন এরিয়া যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে RAM-Vita টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফিচার ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যুক্ত হয়ে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স দিতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 72 মাস পর্যন্ত স্লো না হয়ে স্মুথ কাজ করবে।

OnePlus Nord CE 6 5G ফোনের ব্যাটারি সেগমেন্ট যথেষ্ট উল্লেখযোগ্য। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 18 ঘন্টা, 34 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনে 27W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE 6 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OmniVision OV50D40 সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির রেয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

OnePlus Nord CE 6 5G ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে IP66, IP68, IP69, IP69K রেটিং রয়েছে, ফলে জল ও ধূলোর পাশাপাশি গরম জল ও তেল সহ বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকেও এই ফোনটি সুরক্ষিত থাকবে।

কানেক্টিভিটির জন্য OnePlus Nord CE 6 5G ফোনে Wi-Fi 6 এবং Bluetooth 5.2 এর মতো বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে আইআর ব্লাস্টার যোগ করা হয়েছে, ফোনটি টিভি রিমোট হিসাবেও ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 300% Super Audio Mode রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here