আজ থেকে ভারতে OnePlus Nord CE6 ফোনের সেল শুরু হয়েছে। গতকাল অর্থাৎ 7 মে ভারতে এই ফোনটি পেশ করা হয়েছিল এবং আজ অর্থাৎ 8 মে থেকে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2000 টাকা ডিসকাউন্ট জারি করা হয়েছে। 8000mAh ব্যাটারি, 8GB RAM এবং Snapdragon 7s Gen 4 প্রসেসরের ক্ষমতাসম্পন্ন OnePlus Nord CE 6 5G ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus Nord CE 6 5G ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির 128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা রাখা হয়েছে। এখইভাবে ফোনটির 256GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 32,999 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই দুটি মডেলের দামেই 2,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ছাড় সহ ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 27,999 টাকা এবং 30,999 টাকা।
| OnePlus Nord CE6 | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
| 8GB RAM + 128GB Storage | 29,999 টাকা | 2,000 টাকা | 27,999 টাকা |
| 8GB RAM + 256GB Storage | 32,999 টাকা | 2,000 টাকা | 30,999 টাকা |
HDFC এবং Axis Bank ইউজাররা এই 2 হাজার টাকা ডিসকাউন্ট পাবেন। এই দুটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করালে এই ছাড় পাওয়া যাবে। এছাড়া ফুল পেমেন্ট করলে 1,500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এই ফোনটি 6 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে। এই ফোনটি Fresh Blue, Pitch Black এবং Lunar Pearl কালার অপশনে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজন এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
OnePlus Nord CE 6 5G ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 3200Hz টাচ স্যাম্পেলিং রেট, 450ppi পিক্সেল ডেনসিটি এবং 3600nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ IP66, IP68, IP69, IP69K রেটিং রয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus Nord CE 6 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.7GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 11,36,527 AnTuTu Score পেয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 810 GPU দেওয়া হয়েছে।
হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় OnePlus Nord CE 6 5G ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে 33147mm² হীট ডিসিপেশন এরিয়া যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে RAM-Vita টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফিচার ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যুক্ত হয়ে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স দিতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 72 মাস পর্যন্ত স্লো না হয়ে স্মুথ কাজ করবে।
OnePlus Nord CE 6 5G ফোনের ব্যাটারি সেগমেন্ট যথেষ্ট উল্লেখযোগ্য। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 18 ঘন্টা, 34 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনে 27W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য OnePlus Nord CE 6 5G ফোনে Wi-Fi 6 এবং Bluetooth 5.2 সহ Infrared blaster দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE 6 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OmniVision OV50D40 সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির রেয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।











