ওয়ানপ্লাস গত বছর অক্টোবর মাসে তাদের ‘নর্ড’ সিরিজে মিড বাজেট ক্যাটাগরির OnePlus Nord N10 5G স্মার্টফোন লঞ্চ করেছিল এবং ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। এই সিরিজকে আরও এক ধাপ এগিয়ে কোম্পানি আগামী 10 জুন তাদের নতুন মোবাইল ফোন OnePlus Nord CE লঞ্চ করতে চলেছে। এই ফোনটিও একটি 5জি স্মার্টফোন এবং এর পুরো নাম OnePlus Nord Core Edition 5G। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটি লঞ্চের আগেই ইন্টারনেটে OnePlus Nord CE 5G এর স্পেসিফিকেশন লিক হয়ে গেছে।
OnePlus Nord CE 5G এর স্পেসিফিকেশন
টেক ওয়েবসাইট এমএসপি অর্থাৎ মাই স্মার্ট প্রাইস তাদের এক্সক্লুসিভ রিপোর্টে OnePlus Nord CE 5G ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করেছে। রিপোর্টে সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী জানানো হয়েছে কোম্পানি তাদের এই আগামী ফোনটি পলিকার্বনেট বডি দিয়ে তৈরি হবে এবং এতে 6.43 ইঞ্চির পাঞ্চ হোল এমোলেড ডিসপ্লে থাকবে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হতে পারে।
এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750জি চিপসেট থাকবে। ভারতের মার্কেটে এই ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে।
ফোটোগ্রাফির জন্য OnePlus Nord CE 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি OmniVision sensor, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হবে।
OnePlus Nord CE 5G এর ভারতীয় দাম
এমএসপির রিপোর্ট অনুযায়ী OnePlus Nord CE 5G এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে 25,000 টাকার কাছাকাছি হতে পারে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আগামী 11 জুন থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে যাবে এবং যেসব গ্ৰাহকরা প্রিবুক করবেন তাদের 2,699 টাকার উপহার দেওয়া হবে। শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে OnePlus Nord CE 5G এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এই ওয়েবসাইটেই ফোনটি সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











