আজ ওয়ানপ্লাস ভারতে OnePlus Nord 2 নামের একটি বহু প্রতীক্ষিত অ্যাফোর্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আজ সন্ধ্যা 7:30টার সময় দেশের স্মার্টফোন মার্কেটে এই ফোনটি প্রথম পা রাখবে। এই OnePlus Nord 2 ফোনটি আসলে কোম্পানির আগে লঞ্চ করা OnePlus Nord ফোনটির সাকসেসার হিসেবে লঞ্চ করা হচ্ছে। কিন্তু এবার একটি রিপোর্ট থেকে খবর পাওয়া গেছে মার্কেটে OnePlus Nord 2 ফোনটি লঞ্চের আগেই কোম্পানি ভারতে OnePlus Nord ফোনটি ডিসকন্টিনিউ করে দিয়েছে। BGR India তাদের রিপোর্টে জানিয়েছে, ওয়ানপ্লাসের মিড রেঞ্জ ক্যাটাগরির OnePlus Nord ফোনটি শুধুমাত্র তত দিনই কেনা যাবে যত দিন ফোনটি স্টকে আছে।
ডিসকন্টিনিউ করা হল OnePlus Nord
আপকামিং OnePlus Nord 2 ফোনটি আগের OnePlus Nord এর তুলনায় মেজর আপগ্ৰেডের সঙ্গে লঞ্চ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord CE 5G নামেও একটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন অনেকটা অরিজিনাল নর্ডের মতোই, তবে দামের দিক থেকে কিছুটা সস্তা। এদিকে OnePlus Nord 2 লঞ্চের আগে OnePlus Nord ডিসকন্টিনিউ করার পর ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি আউট অফ স্টক দেখাচ্ছে। মনে করা হচ্ছে আমাজন ইন্ডিয়াতেও ফোনটি কিছু দিনের মধ্যেই আউট অফ স্টক হয়ে যাবে। রিপোর্ট থেকে আরও জানা গেছে, এভাবে ধীরে ধীরে ফোনটি অফলাইন মার্কেটেও আর পাওয়া যাবে না।
OnePlus Nord
কোম্পানির পক্ষ থেকে তাদের OnePlus Nord ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, মাঝারি ভেরিয়েন্টে 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ভারতে ফোনটির প্রাথমিক দাম 24,999 টাকা থেকে শুরু। এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.43 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেট এবং 4,300 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। উল্লেখ্য এই ফোনের ব্যাটারি 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OnePlus Nord 2
কোম্পানির OnePlus Nord 2 তে 6.43 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেটে রান করে। শোনা যাচ্ছে এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারি থাকবে। ফোটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী ভারতের মার্কেটে ফোনটির প্রাথমিক দাম শুরু হবে 30,000 টাকা থেকে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










