টেকনোলজির দুনিয়াতে প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় ওয়ানপ্লাস গত বছর তাদের পরম্পরার বাইরে গিয়ে ইতিহাসে প্রথমবার টেক মঞ্চে বাজেট ক্যাটাগরির OnePlus Nord N100 এবং Nord N10 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। লঞ্চের সময় কোম্পানির পক্ষ থেকে ফোনদুটি শুধুমাত্র হাতে গোনা কিছু মার্কেটে পেশ করা হয়। তবে এবার খবর পাওয়া গেছে কোম্পানি ভারতীয় মার্কেটে এই ফোনদুটি লঞ্চের পরিকল্পনা করছে। এই খবর MySmartPrice এর মাধ্যমে অটোমেটেড OnePlus update tracker টেলিগ্রাম চ্যানেল থেকে জানা গেছে।
আরও পড়ুন: ভারতীয় সাইটে লিস্টেড হল Samsung Galaxy M32, শীঘ্রই হবে লঞ্চ
সবার আগে মনে করিয়ে দিই কিছু দিন আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল OnePlus Nord N100 এবং Nord N10 5G ফোনদুটি ভারতে লঞ্চ করা হবে না। তবে এখনও পর্যন্ত ফোনদুটি আদৌ লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। এই সিরিজে নেক্সট কোন ফোন লঞ্চ করা হবে এবং ভারতে কোম্পানির কোন ফোন আসতে চলেছে এবিষয়ে অফিসিয়াল খবর পেতে কিছু সময় লাগতে পারে।
OnePlus Nord N10 5G
কোম্পানি তাদের OnePlus Nord N10 5G তে 90 হার্টস সাপোর্টেড 6.49 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করেছে। এই 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত অক্সিজেন ওএসের সঙ্গে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন 690 চিপসেটে রান করে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ পেশ করা হয়। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: Xiaomi আনছে দুর্দান্ত ফিচার, মাত্র একটি ক্লিকেই বেড়ে যাবে ফোনের পারফরম্যান্স
ফোটোগ্রাফির জন্য OnePlus Nord N10 5G তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 119 ডিগ্রি FoV এর ক্ষমতাসম্পন্ন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ম্যাক্রো লেন্স ও একটি মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। ফোনটির শেষ দুটি ক্যামেরা সেন্সরের মেগাপিক্সেল ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানা যায়নি। একইভাবে সেলফির জন্য OnePlus Nord N10 5G তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসেবে এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব্যাকআপের জন্য 30 ওয়াট ব্র্যাপ চার্জ টেকনিকযুক্ত 4,300 এমএএইচের ব্যাটারি আছে।
OnePlus Nord N100
কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord N100 ফোনটিতে স্টেরিও স্পীকারের সঙ্গে 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। এছাড়া এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত স্ন্যাপড্রাগন 460 চিপসেট রয়েছে। কোম্পানি ফোনের ক্যামেরা সম্পর্কে কোনো তথ্য জানায়নি। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত অক্সিজেন ওএসে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord N100 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
ভারতসহ আরও কোথায় লঞ্চ হবে এই বাজেট স্মার্টফোন?
-
OnePlus Nord N100
- NA (North America)
- EU (Europe)
- IN (India)
-
OnePlus Nord N10 5G
- GLO (Global)
- EU (Europe)
- IN (India)
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
