টেক ব্র্যান্ড OnePlus আজ টেক ব্র্যান্ডে নতুন ট্যাবলেট ডিভাইস হিসাবে OnePlus Pad 2 লঞ্চ করেছে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ এই ট্যাবলেট ডিভাইস ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হয়েছে। এতে 12GB RAM এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। OnePlus Summer Launch Event এর মঞ্চ থেকে পেশ করা OnePlus Pad 2 ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে এই পোস্টে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus Pad 2 ফোনের দাম
- 8GB RAM + 128GB Storage – ₹39,999
- 12GB RAM + 256GB Storage – ₹42,999
ভারতে OnePlus Pad 2 ট্যাবলেট দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 42,999 টাকা রাখা হয়েছে। আগামী 1 আগস্ট থেকে OnePlus Pad 2 এর সেল শুরু হবে। এছাড়া ব্যাঙ্ক কার্ড পেমেন্তে এই ডিভাইসের দামে 2 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
OnePlus Pad 2 এর স্পেসিফিকেশন
- 12.1-ইঞ্চির 144Hz LCD ডিসপ্লে
- Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর
- 12GB RAM + 256GB স্টোরেজ
- 13MP রেয়ার ক্যামেরা
- 8MP ফ্রন্ট ক্যামেরা
- 9,510mAh ব্যাটারি
- 67W ফাস্ট চার্জিং
ডিসপ্লে: OnePlus Pad 2 ট্যাবলেটে 3000 × 2120 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.1-ইঞ্চির 3K ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশরেট, 900nits ব্রাইটনেস এবং 303PPI পিক্সেল ডেসিটি সাপোর্ট করে। এই ট্যাবলেটের স্ক্রিন টু বডি রেশিও 88.40%।
প্রসেসর: এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড 14 এবং OxygenOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য OnePlus Pad 2 তে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: ভারতে এই ট্যাবলেট 8GB RAM এবং 12GB RAM সহ পেশ করা হয়েছে। ডিভাইসের 8GB RAM মডেলে 128GB এবং 12GB RAM মডেলে 256GB স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Pad 2 তে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ট্যাবলেটে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে 67W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,510mAh ব্যাটারি রয়েছে।
OnePlus Stylo 2
OnePlus Pad 2 এর সঙ্গে কোম্পানি স্মার্ট পেন হিসাবে OnePlus Stylo 2 লঞ্চ করেছে। এই ডিভাইসের দাম 5499 টাকা রাখা হয়েছে। এই পেনে টাচ কন্ট্রোল প্যাড রয়েছে। এতে ফিঙ্গার স্ক্রল করে ট্যাবলেটের স্ক্রিন নেভিগেত করা যায়। OnePlus Stylo 2 লেজার পয়েন্টারের কাজও করে। এর সাহায্যে টেক্সট লেখা থেকে শুরু করে কালার হাইলাইট পর্যন্ত করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 16,000 প্রেসার সেন্সিবিলিটি লেভেল আছে যা 0 মিলিসেকেন্ড ডিলে দিতে সক্ষম। ফলে এর সাহায্যে অত্যন্ত ফাস্ট কাজ করা যায়।
OnePlus Smart Keyboard
OnePlus Pad 2 এর সঙ্গে কোম্পানি OnePlus Smart Keyboard ও লঞ্চ করেছে এবং এর দাম রাখা হয়েছে 8,499 টাকা। এই কীবোর্ড সহজেই ট্যাবলেটের সঙ্গে পেয়ার হয়ে যায়। এতে দেওয়া ম্যাগনেটিক হোল্ডারের মাধ্যমে ট্যাবলেটটি 110° থেকে 165° পর্যন্ত অ্যাঙ্গেলে সেট করা যায়। এটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায় এবং টাচপ্যাডের 205mAh ব্যাটারি এটিকে পাওয়ার ব্যাকআপ দেয়। কীবোর্ডের 8640mm touchpad এর ব্যাবহার সহজ করে তোলে।










