Home খবর 9520mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির 2.8K ডিসপ্লে সহ লঞ্চ হল শক্তিশালী OnePlus ট্যাবলেট, জানুন বিস্তারিত

9520mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির 2.8K ডিসপ্লে সহ লঞ্চ হল শক্তিশালী OnePlus ট্যাবলেট, জানুন বিস্তারিত

OnePlus তাদের হোম মার্কেট চীনে নতুন ট্যাবলেট ডিভাইস হিসাবে OnePlus Pad লঞ্চ করেছে। OnePlus Ace 5 এবং Ace 5 Pro স্মার্টফোনের সঙ্গেই এই নতুন ডিভাইস বাজারে আনা হয়েছে। ভারত সহ গ্লোবাল মার্কেটে এই ডিভাইস OnePlus Pad Go 2 নামে সেল করা হতে পারে। এই নতুন ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus Pad ট্যাবলেটের স্পেসিফিকেশন

ডিসপ্লে

OnePlus Pad ট্যাবলেটে 7:5 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2800 × 2000 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.6-ইঞ্চির 2.8কে ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে 700nits ব্রাইটনেস ও 296PPI পিক্সেল ডেনসিটি রয়েছে।

পারফরমেন্স

OnePlus Pad ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ট্যাবে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

এই প্রসেসরে Cortex-A715 এবং Cortex-A510 কোর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য OnePlus Pad ট্যাবলেটে Mali-G615 MC6 GPU রয়েছে। সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে 34,615mm² graphene cooling এরিয়া যোগ করা হয়েছে। এর ফলে ফোন ঠাণ্ডা রাখার পাশাপাশি ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Pad ট্যাবলেটে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ট্যাবলেটটির ফ্রন্ট প্যানেলেও 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। এই ডিভাইসের ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং এবং EIS anti-shake ফিচার সাপোর্ট করে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Pad ট্যাবলেটে 9,520एmAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য ফিচার

OnePlus Pad ট্যাবলেটে NFC এর পাশাপাশি Bluetooth 5.4, Wi-Fi 5 এবং USB3.2 Gen1 যোগ করা হয়েছে। এতে বিভিন্ন কাজ সহজে করার জন্য একাধিক AI tools দেওয়া হয়েছে। এই ট্যাবলেটের থিকনেস মাত্র 6.29mm।

OnePlus Pad ট্যাবলেটের দাম

চীনে OnePlus Pad ট্যাবলেটটি 8GB RAM এবং 12GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ডিভাইসে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ট্যাবলেটের দাম 1999 ইউয়ান থেকে 3099 ইউয়ান পর্যন্ত রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 23,290 টাকা এবং 36,100 টাকার কাছাকাছি। এই ডিভাইস Tundra Green এবং Deep Space Grey কালার অপশনে সেল করা হবে।