Snapdragon 8s Gen 4 এবং 9,000mAh ব্যাটারি সহ আসতে চলেছে OnePlus Turbo, লিস্টেড হল গীকবেঞ্চ সাইটে

সম্প্রতি OnePlus কনফার্ম জানিয়েছে 2026 সালের জানুয়ারিতে OnePlus Turbo সিরিজ লঞ্চ করা হবে। প্রথমে চীনের বাজারে এই সিরিজ পেশ করা হবে। এর আগেই গীকবেঞ্চ ডেটাবেসে আপকামিং ফোনটি দেখা গেছে। এটি ওয়ানপ্লাস টার্বো ফোন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, স্টোরেজ এবং সফটওয়্যার ডিটেইলস সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে টিপস্টার আপকামিং ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানিয়েছে।

গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী OnePlus এর আসন্ন ফোনটি PLU110 মডেল নাম্বার সহ দেখা গেছে। একইভাবে বেঞ্চমার্ক ডেটাবেস অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এছাড়া CPU এবং GPU ডিটেইলস অনুযায়ী একই প্রসেসর OnePlus Turbo ফোনেও থাকতে পারে বলে জানা গেছে।

লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি 12GB RAM এবং Android 16 সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে বেঞ্চমার্ক ডেটাবেস ফন্টই সিঙ্গেল-কোর টেস্টে 2124 এবং মাল্টি-কোর টেস্টে 6880 স্কোর পেয়েছে। অর্থাৎ ইউজাররা আপকামিং ফোনটি দারুণ উপভোগ করতে পারবেন।

এর আগে প্রকাশ্যে আসা রিপোর্টগুলির মাধ্যমে OnePlus Turbo স্মার্টফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছিল। লিক অনুযায়ী ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 165Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে দেওয়া হতে পারে, এর ফলে গেমিং এবং স্মুথ ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে 9,000mAh বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের মধ্যে এই ফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।

টিপস্টার অভিষেক যাদবের বক্তব্য অনুযায়ী OnePlus এর আরও একটি আপকামিং স্মার্টফোন “Volkswagen” কোডনেম সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.xx ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

“Volkswagen” কোডনেম সহ OnePlus ফোনটি গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতের বাজারেও লঞ্চ করা হতে পারে। আপাতত আপকামিং ফোনের অফিসিয়াল নাম সম্পর্কে জানানো হয়নি। তবে আসন্ন ফোনটি OnePlus Turbo ফোনের রিব্র্যান্ডেড বা কিছুটা পরিবর্তিত ভার্সন হিসাবে বাজারে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্যগুলি কতটা সঠিক তা পরবর্তী সময়ে বোঝা যাবে।

যারা ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য OnePlus Turbo সিরিজটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি iQOO Neo 11, Redmi K90 এবং realme GT 8 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনটি মিড-রেঞ্জে লঞ্চ করা হলে, এটি ইউজারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। যারা নতুন বছরে এমন একটি ফোন কিনতে চাইছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। অদূর ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here