করোনা ভাইরাস মহামারির অনেক আগে থেকেই গোটা দেশে অনলাইন শপিং যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। গত বছর অর্থাৎ 2020 তে ভারতের অনলাইন স্মার্টফোন মার্কেটে 45 শতাংশ গ্ৰোথ দেখা গেছে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী শপিং সাইট ফ্লিপকার্টে 2020 তে অনলাইন স্মার্টফোন মার্কেট 45 শতাংশে পৌঁছে গেছে এবং মহামারির সময় অন ইয়ার 7 শতাংশ বৃদ্ধি হয়েছে। 48 শতাংশ শেয়ারের সঙ্গে ফ্লিপকার্ট সবার ওপরে রয়েছে। এরপর আছে আমাজন, 44 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে। গত শুক্রবার কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্ম এই রিপোর্ট শেয়ার করেছে।
গত বছর অর্থাৎ 2020 সালে ফ্লিপকার্ট ভারতের অনলাইন স্মার্টফোন মার্কেটে সবার ওপরে জায়গা করে নিয়েছে। মহামারির সময় কোম্পানি স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে 48 শতাংশ বাজার দখল করতে সক্ষম হয়। ফ্লিপকার্টে সেল হওয়া স্মার্টফোনের মধ্যে 50 শতাংশেরও বেশি ছিল পোকো এবং রিয়েলমি স্মার্টফোন।

প্রথম স্থানে Xiaomi
আমাজনে Redmi Note 8 এবং Redmi 8 সিরিজের ফোনগুলির বিপুল পরিমাণে সেল করে শাওমি টপ অনলাইন স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা দখল করে। 2020 সালে Xiaomi Redmi 8A Dual ফোনটি টপ অনলাইন স্মার্টফোন মডেল ছিল। অন্যদিকে স্যামসাং 19 শতাংশ শেয়ারের অনলাইন স্মার্টফোন মার্কেটে দ্বিতীয় স্থান দখল করেছে। স্যামসাং আমাজনে এক তৃতীয়াংশেরও বেশি শিপমেন্ট করতে সফল হয়েছে।
একইভাবে রিয়েলমিও মার্কেটে 19 শতাংশ পর্যন্ত শেয়ার দখল করে তৃতীয় স্থান পেয়েছে। এছাড়া অনলাইন স্মার্টফোন মার্কেটে ভিভো চতুর্থ এবং ওয়ানপ্লাস পঞ্চম স্থানে রয়েছে।
Apple এর ভূমিকা
2020 তে নতুন স্ট্র্যাটেজীর কারণে প্রিমিয়াম অনলাইন স্মার্টফোন মার্কেটে অন ইয়ার 22 শতাংশ বৃদ্ধি দেখা গেছে। অ্যাপেল, ওয়ানপ্লাস ও স্যামসাং এই সেগমেন্টে মিলিতভাবে 90 শতাংশ শিপমেন্ট করেছে।
অফলাইন মার্কেটে ফিরছে চমক
বর্তমানে বেশ কিছু ব্র্যান্ড অফলাইন মার্কেটে নিজেদের জায়গা গড়ে নিতে সচেষ্ট হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি অফলাইন রিটেইল স্টোরেও জাকজমক বাড়তে চলেছে। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অফলাইন মার্কেট।
স্মার্টফোন মার্কেটের প্রতি বিক্ষুব্ধ অফলাইন রিটেইলাররা
বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলির অফলাইন রিটেইলাররা যথেষ্ট রেগে আছেন। অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার অ্যাসোসিয়েশন জানিয়েছে চাইনিজ কোম্পানি যেমন রিয়েলমি ও শাওমির পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং পর্যন্ত অনলাইন মার্কেটে বেশি ফোকাস করছে। এর ফলে অবহেলিত হতে হচ্ছে অফলাইন রিটেইলারদের।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











