Highlights
- এন্ট্রি লেভেল ফিচার সহ ভারতে লঞ্চ হল Oppo A38।
- extended RAM ফিচার সহ এই ফোনে মোট 8GB RAM সাপোর্ট করে।
- এতে 5000mAh ব্যাটারি এবং 33 ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।
চাইনিজ টেক কোম্পানি ওপ্পো সম্প্রতি গ্লোবাল মার্কেটে Oppo A38 ফোনটি পেশ করেছিল। এবার এই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। আগামী 13 সেপ্টেম্বর থেকে এই ফোনটি সুন্দর ডিজাইন এবং এন্ট্রি লেভেল ফিচার সহ ফোনটি মাত্র 12,999 টাকা দামে সেল করা হবে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OPPO A38 এর দাম এবং সেল
- এই নতুন ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে।
- এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 12,999 টাকা। ফোনটি গ্লোয়িং গোল্ড এবং গ্লোয়িং ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।
- ;ঞ্চ অফারের আওতাউ কিছু বাছাই করা ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
- এই ফোনটি নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।
- আগামী 13 সেপ্টেম্বর থেকে OPPO A38 ফোনটি সেল করা হব্বে।
Oppo A38 এর স্পেসিফিকেশন
- 6.56″ HD+ LCD Screen
- MediaTek Helio G85
- 4GB RAM + 128GB Storage
- 50MP Rear + 5MP Front Camera
- 5,000mAh Battery
ডিসপ্লে: Oppo A38 ফোনটিতে 6.56 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট, 720 নিটস্ পীক ব্রাইটনেস, 100 শতাংশ DCI P3 এবং 100% এসআরজিবি কালার গামুট সাপোর্ট করে। এই ফোনে ওয়াটারড্রপ নচ এবং 89% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে।
প্রসেসর: দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: ফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। RAM বাড়ানোর জন্য এই ফোনে 4GB extended RAM ফিচার রয়েছে এবং মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A38 ফোনে 5000mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অটো ফোকাস সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
অন্যান্য: এই ফোনে 4G, ওয়াইফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13.1 কাস্টম স্কিনে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
