গত মাসে OPPO ভারতে মাত্র 8,999 টাকা দামে তাদের সস্তা 4জি স্মার্টফোন হিসাবে OPPO A3x লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের নতুন স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছে। ই ন্তু মডেলে স্টোরেজ ছাড়া স্পেসিফিকেশনের কোনো তফাৎ নেই। নিচে বাজেট ক্যাটাগরির OPPO A3x 4G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।
OPPO A3x 4G ফোনের দাম
OPPO A3x 4G ফোনে কোম্পানির পক্ষ থেকে সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় ফোনটি 4GB RAM এবং 64GB Storage সহ 8,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার OPPO A3x 4G ফোনের 4GB RAM এবং 128GB Storage অপশন বাজারে আনা হয়েছে। ফোনটির এই নতুন মডেল কোম্পানির সাইটে লিস্টেড হয়ে গেছে এবং এই ফোনটি Nebula Red ও Ocean Blue কালার অপশনে সেল করা হবে।
Introducing the #OPPOA3x 4GB+128GB for just ₹9,999! With Snapdragon 6s 4G Gen 1, military-grade shock resistance, spill protection, 1000nit display, and 5100mAh battery with 45W Flash Charge—ready to handle it all.#AStepAhead
Buy Now: https://t.co/EATveq8Zcj pic.twitter.com/50y9j0AW9P
— OPPO India (@OPPOIndia) October 25, 2024
ফোনটির সঙ্গে ইউজাররা মাত্র 399 টাকা অতিরিক্ত দাম দিয়ে Screen Protection অথবা Extended Warranty কিনতে পারেন। আবার OPPO Care+ এর জন্য খরচ করতে হবে মাত্র 749 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।
OPPO A3x 4G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO A3x 4G স্মার্টফোনটি 89.9% স্ক্রিন রেশিও দিয়ে তৈরি 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পেলিং সহ 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনটিতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s 4G Gen1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 610 GPU যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ওপ্পো ফোনটি ভারতীয় বাজারে 4GB RAM এর সঙ্গে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4জিবি ভার্চুয়াল RAM রয়েছে, যার ফলে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO A3x 4G ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত অটো ফোকাস সহ 8MP প্রাইমারি সেন্সর এবং একটি Flicker Sensor দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A3x 4G স্মার্টফোনটিতে 45W SUPERVOOC ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 30 মিনিট চার্জ করার পর 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
ওএস: OPPO A3x 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 সহ লঞ্চ করা হয়েছে।









