সেপ্টেম্বর মাসের শুরুতেই OPPO তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ‘এ’ সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। ইতিমধ্যে চীনে OPPO A6 GT এবং OPPO A6 Max স্মার্টফোন লঞ্চ করা হয়েছে এবং এবার OPPO A6 Pro পেশ করা হবে। এই ফোনটিও প্রথম চীনের বাজারে লঞ্চ করা হবে এবং আগামী 9 সেপ্টেম্বর ফোনটি বাজারে আনা হবে। এই ফোনটি গত এপ্রিল মাসে ভারতে লঞ্চ হওয়া OPPO A5 Pro 5G ফোনের আপগ্ৰেডেড মডেল হিসাবে পেশ করা হবে। এই আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
আগামী 9 সেপ্টেম্বর চীনে OPPO A6 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 2টো বেজে 30 মিনিটে অফিসিয়ালি ফোনটির দাম এবং স্পেসিফিকেশন ঘোষণা করে দেওয়া হবে। ভারতীয় সময় অনুযায়ী এই অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টার সময়। এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও মনে করা হচ্ছে চীনে লঞ্চের পর এই ফোনটি ভারতেও পেশ করা হবে। টিজারের মাধ্যমে ফোনটির লঞ্চ ডেট এবং ডিজাইন প্রকাশ্যে এলেও সঠিক স্পেসিফিকেশন জানার জন্য আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত এই দিনই নতুন Apple iPhone 17 সিরিজও লঞ্চ করা হবে।
OPPO A6 Pro 5G ফোনটিতে পাঞ্চ-হোল স্টাইলের ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হবে। টিজার ইমেজে ফোনটি গোল্ড কালারে দেখা গেছে। কিছু দিন আগে ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছিল এবং এই সাইট থেকে জানা গেছে ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হবে। জানিয়ে রাখি 6nm আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর 2.0Ghz থেকে 2.4Ghz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
প্রসঙ্গত ভারতের বাজারে উপস্থিত OPPO A5 Pro ফোনটিও এই একই চিপসেটে কাজ করে। ইউজাররা সাধারণত আশা করেন নতুন ফোনে আপগ্ৰেডেড প্রসেসর এবং ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তাই কোম্পানি তাদের আপকামিং ফোনটিতে একই প্রসেসর ব্যাবহার করলে ইউজাররা কিছুটা নিরাশ হতে পারেন। A6 Pro 5G ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
ভারতের বাজারে OPPO A5 Pro ফোনটি 8GB RAM সহ সেল করা হয়। আপকামিং ফোনটিতে 12GB RAM এর সঙ্গে টপ মডেলে 256GB স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। A5 Pro ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি রয়েছে। তাই গ্ৰাহকরা খুব স্বাভাবিকভাবেই আশা করবেন আপকামিং OPPO A6 Pro 5G ফোনে আরও ফাস্ট এবং মাল্টি-টাস্কিঙের জন্য সুপরিচিত LPDDR5X RAM দেওয়া হবে।
ছবি দেখে আরও জানা গেছে OPPO A6 Pro 5G ফোনে ফ্ল্যাট স্ক্রিন যোগ করা হবে। আগের A5 Pro ফোনটিতে ডিসপ্লের নিচের দিকে ন্যারো বেজল দেওয়া হয়েছিল, A6 Pro ফোনে এটি দেখা যায়নি। আপকামিং ফোনটিতে বেজল লেস ডিসপ্লে থাকবে এবং স্ক্রিন সাইজ 6.67-ইঞ্চি বা আরও বড় হতে পারে। ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
এই সপ্তাহে চীনে লঞ্চ হওয়া OPPO A6 GT এবং OPPO A6 Max ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। তাই OPPO A6 Pro 5G ফোনেও 7,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি আগের OPPO A5 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আপকামিং ফোনটির ব্যাটারি সেগমেন্টে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
ভারতে OPPO A6 Pro 5G ফোনটি লঞ্চ হতে এখনও দেরি আছে। তবে এর আগেই যারা একটি বড় ব্যাটারি সহ মিড বাজেট স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য ভারতীয় বাজারে এই সপ্তাহে লঞ্চ হওয়া realme 15T ফোনের পাশাপাশি Redmi 15 ফোনটি দারুণ অপশন। এই দুটি ফোনেই 7,000mAh ব্যাটারি রয়েছে।
যারা 20 হাজার টাকার রেঞ্জে একটি ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই রেঞ্জে Vivo T4R এবং Moto G96 ফোনগুলি সুন্দর অপশন। এই দুটি ফোনেরই AnTuTu score 6 লক্ষের চেয়েও বেশি। এতে Curved AMOLED স্ক্রিনও যোগ করা হয়েছে। এর মধ্যে Moto G96 ফোনটির স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।












