2026 সালের শুরুতে OPPO চীনের বাজারে Qualcomm Snapdragon 685 প্রসেসর সহ তাদের OPPO A6c 4G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে নতুন চিপসেট সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। UNISOC T7250 প্রসেসর সহ নতুন OPPO A6c 4G ফোনে 7000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে রয়েছে। মনে করিয়ে দিই চীনের বাজারে উপস্থিত মডেলে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
নতুন OPPO A6c 4G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Splash Touch ফিচার রয়েছে,ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যায়।

OPPO A6c 4G ফোনটি Android 16 বেসড ColorOS অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে UNISOC T7250 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
এই এন্ট্রি লেভেল প্রসেসর হেভি গেমিং সামলাতে পারবে না, তবে দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 48 মাস পর্যন্ত ফ্লুয়েন্ট এক্সপেরিয়েন্স পাওয়া যাবে, অর্থাৎ ফোনটি পুরনো হলেও স্লো হবে না। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 storage টেকনোলজি যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Mali G57 GPU রয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO A6c 4G ফোনে AI ফিচার সহ এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।
OPPO A6c 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 26 ঘন্টার চেয়েও বেশি অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এছাড়াও 100% ব্যাটারিতে এই ফোনে 28 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
এই ফোনে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফলে OPPO A6c 4G ফোনটির সাহায্যে অন্য কোনো স্মার্টফোন বা ডিভাইস চার্জ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর ফলে ফোনটির ব্যাটারি ফুল চার্জ করতে 1 ঘন্টার চেয়েও বেশি সময় লাগবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO A6c 4G ফোনটির দাম ঘোষণা করা হয়নি, অদূর ভবিষ্যতে বিভিন্ন মার্কেটে এই ফোনটির সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 4GB RAM সহ এই ফোনটি 64GB এবং 128GB মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। ভারতের বাজারে এই ফোনটি কবে লঞ্চ হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।











