Home খবর 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল লো বাজেট OPPO A6c স্মার্টফোন, রয়েছে Snapdragon প্রসেসর

6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল লো বাজেট OPPO A6c স্মার্টফোন, রয়েছে Snapdragon প্রসেসর

আজকের দিনে দাঁড়িয়ে ওপ্পো তাদের ‘A6’ সিরিজ এমন একটি লাইনআপে পরিবর্তিত হয়েছে, যেটির অধীনে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েই চলেছে। এই সিরিজের অধীনে OPPO A6x 4G, A6x 5G এবং OPPO A6 Pro 5G স্মার্টফোনগুলি ভারতে সেল করা হয়। একইসঙ্গে আগেই চীন এবং গ্লোবাল বাজারে এই সিরিজের OPPO A6L, A6i, A6 GT, A6 Plus, A6 Max, A6t 4G, A6t 5G এবং A6t Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার চীনে এই সিরিজের আরও একটি নতুন OPPO A6c স্মার্টফোনটি পেশ করা হয়েছে।

OPPO A6c স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড বেসড ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 1.9GHz থেকে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 685 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 610 রয়েছে।

OPPO A6c 4G স্মার্টফোনটিতে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1125nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি স্মার্টফোনটির থিকনেস 8.61mm এবং ওজন 210 গ্রাম।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A6c স্মার্টফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে 44 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক বা 15 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। এই স্মার্টফোনটিতে 5 বছরের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। কোম্পানির OPPO A6c স্মার্টফোনটিতে OTG সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Bluetooth এবং Wi-Fi 5, USB 2.0 ও 3.5mm হেডফোন জ্যাক ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 storage সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

চীনের বাজারে OPPO A6c স্মার্টফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 899 ইউয়ান অর্থাৎ প্রায় 11 হাজার টাকা রাখা হয়েছে। চীনে এই স্মার্টফোনটি Orchid Purple এবং Olive Green কালার ভেরিয়েন্টে সেল করা হবে। OPPO A6c 4G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

জানিয়ে রাখি 5 জানুয়ারী ভারতের বাজারে OPPO A6 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 23,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং Trinity Engine ও AI GameBoost 2.0 ফিচার যোগ করা হয়েছে।

OPPO A6 Pro 5G স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A6 Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।