7000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ লঞ্চ হল OPPO A6k 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

চাইনিজ মোবাইল কোম্পানি OPPO তাদের A6 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ইতিমধ্যে এই সিরিজের অধীনে বারোটির‌ও বেশি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে এবং এই নতুন ফোনটি OPPO A6k নামে পেশ করা হয়েছে। 12GB RAM সহ এই 5G ফোনটি আপাতত কোম্পানির হোম মার্কেট চীনে লঞ্চ করা হয়েছে। 50MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO A6k 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1125nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনে আই প্রোটেকশন মোড যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।

এই ফোনটি Android বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO A6k 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে।

OPPO A6k 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

নতুন OPPO A6k 5G ফোনটির অন্যতম বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 22 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে। আরও জানানো হয়েছে এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

OPPO A6k 5G ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth এবং Wi-Fi 5 সহ USB 2.0 ও 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। চীনে এই ফোনটি Twilight Blue, Seashell White এবং Dawn Gold কালার অপশনে সেল করা হবে।

চীনের বাজারে OPPO A6k 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM + 256GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 26,990 টাকা। এক‌ইভাবে ফোনটির 8GB RAM ও 512GB মেমরি ভেরিয়েন্ট 2199 ইউয়ান অর্থাৎ প্রায় 29,690 টাকা দামে পেশ করা হয়েছে। 12GB RAM + 256GB Storage সহ এই ফোনের টপ মডেলের লঞ্চ প্রাইস রাখা হয়েছে 2399 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 32,390 টাকার কাছাকাছি।

জানিয়ে রাখি ইতিমধ্যে ভারতের বাজারে OPPO A6 সিরিজের অধীনে OPPO A6 5G, A6x 4G, A6x 5G, A6s 5G এবং A6 Pro 5G ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এছাড়াও গ্লোবাল মার্কেট ও চীনে এই সিরিজের OPPO A6L, A6i, A6 GT, A6 Plus, A6 Max, A6t 4G, A6t 5G, A6t Pro এবং OPPO A6c ফোনগুলি সেল করা হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here