শীঘ্রই OPPO ভারতের বাজারে তাদের বাজেট 5G সেগমেন্টে OPPO A6s 5G স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। টিপস্টার Sanju Choudhary এর বক্তব্য অনুযায়ী 20 মার্চের আশেপাশে ফোনটি ভারতে পেশ করা হতে পারে। এই ফোনটি এন্ট্রি-লেভেল 5G সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
ভারতের বাজারে আপকামিং OPPO A6s 5G ফোনটিতে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,125 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এর ফলে ইউজাররা স্মুথ স্ক্রলিং এবং দুর্দান্ত ভিজুয়াল এক্সপিরিয়েন্স করতে পারবেন। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সাধারণত এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোনে এই প্রসেসর ব্যাবহার করা হয়। এই চিপসেট দৈনন্দিন কাজ বা সাধারণ গেমিং জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করে।
OPPO A6s 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় মডেলে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। অন্যদিকে গ্লোবাল মডেলের 7000mAh ব্যাটারির তুলনায় এই ব্যাটারি কিছুটা ছোট হবে, তবে বাজেট সেগমেন্টের হিসাবে এটি অনেকটাই বড় হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য OPPO A6s 5G ফোনটিতে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। ফোনটি Aurora Gold এবং Plum Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে, ফলে বাজেট সেগমেন্টের ফোনটিতে একটি আকর্ষণীয় লুক পাওয়া যাবে।
ডিজাইনের দিক দিয়ে ভারতীয় মডেল গ্লোবাল মডেলের থেকে কিছুটা আলাদা দেখাচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটির ব্যাক প্যানেলে দুটি বড় সার্কুলার ক্যামেরা রিং সহ সিম্পল ডুয়েল ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ দেওয়া হতে পারে। অন্যদিকে গ্লোবাল মডেলের টপ কর্নারে স্কয়ার মডিউল থাকবে, এতে ক্যামেরা এবং স্কয়ার শেপের ব্লকের ভিতরে ফ্ল্যাশ দেওয়া হবে।
জানিয়ে রাখি 2026 সালের জানুয়ারি মাসে OPPO A6s 5G ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছিল। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং রয়েছে। ভারতের ফোনটি কিছুটা আলাদা স্পেসিফিকেশন সফ লঞ্চ করা হতে পারে। তবে দাম গ্লোবাল মডেলের তুলনায় কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
যারা কন্টেন্ট স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের কাছে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বাজারে এই সেগমেন্টে অন্যান্য অপশনও রয়েছে, তাই ভবিষ্যতে ইউজারদের পছন্দ স্পষ্টভাবে বোঝা যাবে। এছাড়া ইউজারদের জন্য বাজারে উপস্থিত Tecno Spark Go 5G, Lava Play Ultra এবং Infinix Note 50X ফোনগুলিও ভালো অপশন হবে। যারা ওপ্পো ব্র্যান্ডের ফোন ভালোবাসেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনের সম্পর্কে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











