চাইনিজ টেক কোম্পানি OPPO তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। খুব তাড়াতাড়ি গ্লোবাল বাজারে কোম্পানির নতুন 5G স্মার্টফোন পেশ করা হতে পারে। লেটেস্ট আপডেট অনুযায়ী OPPO A6s 5G এবং OPPO A6 5G ফোনদুটি TDRA, NBTC ও Hi-Res Audio এর মতো প্ল্যাটফর্মে দেখা গেছে। এর ফলে এই ফোনগুলির শীঘ্রই লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
TDRA সার্টিফিকেশন সাইটে OPPO A6s 5G এবং OPPO A6 5G ফোনদুটি যথাক্রমে CPH2789 এবং CPH2831 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই দুটি ফোন আলাদা আলাদা ইকুইপমেন্ট রেজিস্ট্রেশন নাম্বারের অধীনে অনুমোদন পেয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে কনফার্ম জানা গেছে OPPO A6s 5G এবং OPPO A6 5G ফোনগুলি UAE এর মার্কেটে লঞ্চ করা হতে পারে। এর থেকে উভয় ফোনের গ্লোবাল লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে।
থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটেও OPPO A6s 5G ফোনটি দেখা গেছে। এই সাইটে ফোনের নামও উল্লেখ করা হয়েছে। NBTC লিস্টিং অনুযায়ী এই ফোনটি 2G, 3G, 4G ও 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট করবে। এই প্ল্যাটফর্মে দেখার ফলে ফোনটির থাইল্যান্ডে লঞ্চ সম্পর্কেও জানা গেছে।
জাপানের Hi-Res Audio সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও বেশ কিছু OPPO স্মার্টফোন লিস্টেড হয়েছে। এই লিস্টে OPPO A6s 5G ও OPPO A6 5G ফোনের পাশাপাশি CPH2851, CPH2827, CPH2785 ও PLT120 মডেল নাম্বার সহ OPPO স্মার্টফোন দেখা গেছে। OPPO A6x 5G, OPPO A6t 5G, CPH2823 ও PLT130 এর মতো অন্যান্য ফোনগুলিও Hi-Res Audio সার্টিফিকেশন পেয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে কোম্পানি একই সঙ্গে আলাদা আলাদা সেগমেন্টের বিভিন্ন ফোনে কাজ করছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
এইসব ফোনগুলি সম্পর্কে ক্রমাগত সার্টিফিকেশন লিস্টিং প্রকাশ্যে এসে চলেছে। এর ফলে ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনগুলির স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কেও জানা যাবে।
যেসব ইউজাররা বাজেট রেঞ্জে 5G কানেক্টিভিটি, ওপ্পো ব্র্যান্ড এবং ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন মূলত তাদের জন্য OPPO A6s 5G এবং OPPO A6 5G ফোনগুলি ভালো অপশন হয়ে উঠতে পারে। এই ফোনগুলিকে বাজারে উপস্থিত realme Narzo 80X, Redmi Note 14 5G এবং vivo T4X ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা OPPO A6s 5G এবং OPPO A6 5G ফোনগুলি কিনতে পারেন। তবে এখনও পর্যন্ত এই ফোনদুটির লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা যায়নি, তাই ইউজারদের কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।
(সোর্স)









