ওপ্পো তাদের “এ সিরিজ”-এ নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই ফোনটি ওপ্পো এ7 নামে লঞ্চ করা হতে পারে। ওপ্পো এ7 সম্পর্কে আগেও একাধিক লিক সামনে এসেছে যেখানে ফোনটির টেনা লিস্টিং ও ব্লুটুথ এবং ওয়াইফাই সার্টিফিকেশনের কথা বলা হয়েছে। আজ একটি নতুন লিকে ওপ্পো এ7 এর রেন্ডার ইমেজ সামনে এসেছে। এই ফোটো সামনে আসায় একদিকে যেমন ওপ্পো এ7 এর লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে তেমন এই বিষয়েও জানা গেছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি কোম্পানি এই ফোনটি টেক জগতে লঞ্চ করতে পারে।
ওপ্পো এ7 সম্পর্কে এই নতুন লিক স্মার্ট প্রাইসের পক্ষ থেকে এসেছে। নতুন লিকে ওপ্পো এ7 এর ফ্রন্ট প্যানেল দেখানো হয়েছে। নতুন ফোটোয় ওপ্পো এ7 ফোনটি কোম্পানির ভখরতে লঞ্চ করা এফ9 প্রোর মতোই দেখতে বলে মনে হয়েছে। এই ফোনটি সম্পূর্ণ বেজল এবং এর ওপর দিকে “ভি” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোটোয় ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও বাদিকের ভলিউম রকার বাটন দেখা গেছে।
ওপ্পো এ7 এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা গেছে তা হল এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেখা যাবে যা 1,520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে। লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওসহ কালারওএস 5.2 এর সঙ্গে পেশ করা হবে যার সঙ্গে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 450 চিপসেটে রান করবে।
ওপ্পো এ7 এর দুটি র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে যা 4 জিবি ও 3 জিবি র্যামযুক্ত হবে। এই দুটি ভেরিয়েন্টে 32 জিবি মেমরি দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ওপ্পো এ7 এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর থাকবে। একই ভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
ওপ্পো এ7 স্মার্টফোন 4জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য 4,230 এমএএইচের ব্যাটারী দেখা যেতে পারে। লিকে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। আপাতত এখনও পর্যন্ত ওপ্পো এ7 সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল তথ্য জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে কোম্পানি নভেম্বরের প্রথম সপ্তাহে ওপ্পো এ7 লঞ্চ করতে পারে।
