প্রকাশ্যে এল OPPO A7 Pro 5G ফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

কিছু দিন আগেই OPPO চীনের বাজারে তাদের 10000mAh battery সহ OPPO A7 Pro Max ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটিতে 50MP Selfie ক্যামেরা এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের নতুন OPPO A7 Pro 5G স্মার্টফোন পেশ করবে বলে শোনা যাচ্ছে। সার্টিফিকেশন সাইটে OPPO A7 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

OPPO A7 Pro 5G ফোনের ডিটেইলস

SIRIM, NBTC এবং SGS সার্টিফিকেশন সাইটে OPPO A7 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই আপকামিং ফোনটি CPH2931 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে ফোনেটি OPPO A7 Pro 5G নামে দেখা গেছে। এছাড়া অন্য একটি লিস্টিঙের মাধ্যমে ফোনের RAM এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে।

সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ 128GB, 256GB ও 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। লিস্টিং অনুযায়ী OPPO A7 Pro 5G ফোনটিতে 6.57-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির বাজারে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে শিঘ্রই OPPO A7 Pro 5G ফোনটি পেশ করা হতে পারে।

OPPO A7 Pro Max 5G ফোনের ডিটেইলস

OPPO A7 Pro Max 5G ফোনটিতে Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ Adreno G629 জিপিইউ রয়েছে। চীনের বাজারে ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A7 Pro Max 5G ফোনটিতে 10001mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 24 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। এই ফোনটি 7 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে OPPO A7 Pro Max 5G ফোনটিতে 27W reverse চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO A7 Pro Max 5G ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল wide-angle OIS ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল monochrome সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ OPPO A7 Pro Max 5G ফোনটিতে Infrared এবং NFC সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here