19GB RAM সহ এসে গেলো OPPO-এর নতুন ফোন, Vivo এবং OnePlus-এর সঙ্গে হতে চলেছে কড়া প্রতিযোগিতা

প্রসিদ্ধ মোবাইল কোম্পানি Oppo নিজের OPPO A97 স্মার্টফোনটিকে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি Dimensity 810 চিপসেটে কাজ করে এবং এটি 5জি প্রসেসর। মিড রেঞ্জের এই ফোনে বহু অসাধারণ ফিচার পাওয়া যাবে। এই ফোনে 12 জিবি RAM মেমোরি এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথে আকর্ষণীয় ব্যাপার হলো, যে এই ফোনে এক্সটেন্ডেড RAM ফিচার দেওয়া হয়েছে, যার মাধ্যমে ভার্চুয়াল RAM ব‍্যবহার করে মোট 19GB পর্যন্ত RAM মেমোরি ব‍্যবহার করা যাবে। এই ফোনটিকে স্টাইলিশ লুকের সাথে পেশ করা হয়েছে, এর সাথেই ফোনটিকে কোম্পানি কোয়াইট নাইট এবং ডার্ক ব্লু এই দুইটি কালারে পেশ করা হয়েছে। এই আর্টিকেলের মাধ্যমে OPPO A97-এর স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে জেনে নেওয়া যাক।

OPPO A97-এর স্পেসিফিকেশন

OPPO A97-এর স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনে 6.6 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ডিসপ্লেটিকে 90Hz স্কিন রিফ্রেশরেটে পেশ করেছে, এই রিফ্রেশরেটটি দামের দিক থেকে একটু কম। এই প্রাইস রেঞ্জে 120Hz স্কিন রিফ্রেশরেট যুক্ত ফোন উপলদ্ধ আছে। এই ফোনটির স্কিনে ওয়াটার ড্রপ নচ দেখা যাবে।

এই ফোনটিক মিডিয়াটেকের Dimensity 810 চিপসেটে কাজ করে। 6nm ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটে অক্টা কোর প্রসেসরে দেওয়া হয়েছে, এটি 2.4GHz ম্যাক্সিমাম ক্লক স্পিড সাপোর্ট করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 জিপিউ দেওয়া হয়েছে। এই ফোনটিকে 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটিকে শুধুমাত্র একটি মেমোরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Oppo A97 ফোনে ফোটোগ্রাফির জন্য 48MP-এর প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে, এই ক‍্যামেরা‌টির অ্যাপার্চার f/1.8। সেকেন্ডারি ক্যামেরা ডেপ্থ সেন্সর 2 MPএর এবং কোম্পানি এই সেন্সরটি‌কে f/2.4 অ্যাপার্চারের সাথে পেশ করেছে। এই ফোনের ফ্রন্টে 8MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দামের অনুযায়ী ক্যামেরা সেগ্মেন্টটি অন‍্যান‍্য স্মার্টফোনে‌র তুলনায় দুর্বল।

কানেক্টিভিটির কথা বলা হলে এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট দেওয়া হয়েছে, এই ফোনে 5জি কানেক্টিভিটির সাথে ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 3.5mm-এর হেডফোন জ্যাক এবং USB-C পোর্ট দিয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000Mah ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব‍্যাটারিটি 33W Super VOOC চার্জিং সাপোর্ট করে।

OPPO A97-এর দাম

Oppo A97 ফোনটিকে কোম্পানি আপাতত চিনে পেশ করেছে। এই ফোনটি 2099 ইউয়ান দামে উপলব্ধ, যা ভারতীয় দাম অনুযায়ী প্রায় 23,000 টাকার সমান। এমতাবস্থায় এই ফোনটিকে দামী বলা যেতে পারে।

Oppo A97-এর প্রতিদ্বন্দ্বী

এই প্রাইস রেঞ্জে OPPO A97 ফোনের সাথে Realme 9 Pro এবং Redmi Note 11 Pro Plus-এর মত ফোনের সাথে টক্কর হতে চলেছে। আবার Oneplus Nord 2 CE Lite, iQoo Z6 Pro এবং Samsung Galaxy M52-এর মত মডেল গুলির সাথে কড়া প্রতিযোগিতা হবে, এমনটাই আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here