15 সেপ্টেম্বর লঞ্চের আগেই লিক হল Oppo F31 সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ছবি

আগামী 15 সেপ্টেম্বর Oppo ভারতে তাদের নতুন F31 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Oppo F31 5G, Oppo F31 Pro 5G এবং Oppo F31 Pro Plus 5G স্মার্টফোন পেশ করা হবে। লঞ্চের এখনও বেশ কিছু দিন দেরি আছে, তবে এর আগেই এই তিনটি ফোনের স্পেসিফিকেশন এবং ছবি লিক হয়ে গেছে। এর ফলে ফোনগুলি বাজারে আসার আগেই জানা গেছে কেমন হবে এই তিনটি ফোন। টিপস্টার সুধাংশু অম্ভোর এই বিষয়ে জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলি সম্পর্কে।

লিক অনুযায়ী Oppo F31 5G ফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2376 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনটিতে Dimensity 6300 প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনটি 8GB+128GB এবং 8GB+256GB ভেরিয়েন্টে সেল করা হতে পারে। এতে 50MP প্রাইমারি ও 2MP সেকেন্ডারি সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

Oppo F31 Pro ফোনেও 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে 2376 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে Dimensity 7300 Energy প্রসেসর থাকতে পারে। এই ফোনটি 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB মডেলে সেল করা হতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP OIS প্রাইমারি সেন্সর ও 2MP সেকেন্ডারি সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 32MP ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ পেশ করা হবে।

Oppo F31 Pro+ ফোনে 6.79 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফোনটির স্ক্রিন 2772 x 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া হতে পারে। বাজারে এই ফোনের 8GB+256GB এবং 12GB+256GB ভেরিয়েন্ট সেল করা হতে পারে। এই ফোনে 50MP OIS প্রাইমারি সেন্সর ও 2MP সেকেন্ডারি সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনটিও Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে এবং এতেও 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Oppo F31 সিরিজকে বাজারে উপস্থিত Redmi Note 14 সিরিজ, Realme 15 সিরিজ এবং Samsung Galaxy A সিরিজের 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে দাম প্রকাশ না হ‌ওয়া পর্যন্ত কম্পিটিশন সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব নয়। এই সিরিজের Oppo F31 Pro+ ফোনটি ক্যামেরা, ডিসপ্লে এবং চিপসেটের দিক থেকে বেশ কিছুটা অ্যাডভান্স হতে পারে। এই ফোনটির দাম‌ও তুলনামূলকভাবে বেশি রাখা হতে পারে।

যেসব ইউজাররা মিড বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, সুন্দর ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স সহ স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য এই সিরিজের ফোনগুলি দারুণ অপশন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই তিনটি ফোনের মধ্যে Oppo F31 ফোনটির দাম সবচেয়ে কম হবে, তাই যারা সস্তা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হবে। অন্যদিকে সিরিজের প্রো এবং প্রো প্লাস ফোনগুলির দাম কিছুটা বেশি রাখা হবে। এই ফোনগুলি মিড রেঞ্জ ইউজারদের আকর্ষণ করবে। তাই যারা খুব বেশি টাকা খরচ না করে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা আর কয়েক দিন অপেক্ষা করে এই ফোনগুলি কিনতে পারেন। ফোনগুলির সঠিক স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য আপাতত লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here