OPPO তাদের ফ্যানদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে। একদিকে যেমন টেক জগতে বিভিন্ন স্মার্টফোনের দাম বেড়ে চলেছে তেমনই ওপ্পো তাদের লেটেস্ট F33 Pro ফোনটি 4,100 টাকা ছাড় সহ সেল শুরু করেছে। আজ অর্থাৎ 23 এপ্রিল এই ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হতে চলেছে এবং প্রথম দিন কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 10% ছাড় দেওয়া হচ্ছে। 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6360 MAX প্রসেসর এবং 8GB RAM সহ এই 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
8GB RAM সহ OPPO F33 Pro 5G ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 37,999 টাকা এবং 40,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে উভয় মডেলের দামে 10 শতাংশ ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। ওপ্পো ইন্ডিয়া, আমাজন, ফ্লিপকার্টের পাশাপাশি অন্যান্য অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।
অফারে OPPO F33 Pro 5G ফোনটির 37,999 টাকা দামের 8GB RAM + 128GB Storage মডেলে 3,800 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ভেরিয়েন্টের দাম পড়বে 34,199 টাকা (37999-3800)। একইভাবে ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টে 4,100 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এই মডেলটির এফেক্টিভ প্রাইস পড়বে 36,899 টাকা।
লক্ষ্য করলে দেখা যাবে অফারে OPPO F33 Pro 5G ফোনটির 128GB স্টোরেজ মডেলের চেয়েও কম দামে এই ফোনের 256GB মেমরি ভেরিয়েন্ট কেনা যাবে। ব্যাঙ্ক কার্ডের পাশাপাশি ইউপিআই পেমেন্ট করলেও এই ডিসকাউন্ট উপভোগ করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 180 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এছাড়া OPPO F33 Pro ফোনটির সঙ্গে কোম্পানির Enco Buds3 Pro+ কিনলে এতেও 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
OPPO F33 Pro 5G ফোনটি Dynamic 3D Depth টেকনোলজিতে তৈরি, এর ফলে ব্যাক প্যানেলে লেয়ার্ড ভিজুয়াল এফেক্ট দেখা যায় এবং এটি লাইট পরিবর্তন করে। এই ফোনে 360° আর্মর বডি, এয়ারোস্পেস গ্ৰেড অ্যালয় এবং MIL-STD-810H সার্টিফিকেশন যোগ করা হয়েছে, যা ফোনটিকে দারুণ মজবুত করে তোলে। অর্থাৎ ফোনটি উঁচু থেকে পড়ে গেলে বা পাথরের সঙ্গে আঘাত লাগলেও কোন ক্ষতি হবে না। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68 এবং IP69K রেটিং রয়েছে। এই ফোনটি হাই প্রেশার ওয়াটার জেট এবং 85 ডিগ্রী পর্যন্ত গরম তরল পর্যন্ত সহ্য করতে সক্ষম।
প্রসেসিঙের জন্য OPPO F33 Pro 5G ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6360 MAX প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 6,51,333 AnTuTu স্কোর পেয়েছে। হেভি পারফরমেন্স এবং গেমিঙের সময় কোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4289mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এছাড়াও Trinity Engine এবং LPDDR4X RAM এর দৌলতে এই ফোনে স্মুথ পারফরমেন্স এবং ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
OPPO F33 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 100° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার সহ 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।












