ওপ্পো তাদের ফোল্ডেবল স্মার্টফোনের লিস্টে শীঘ্রই OPPO Find N3 Flip ফোনটি লঞ্চ করবে বলে ঘোষণা করে দিয়েছে। আগামী 29 আগস্ট কোম্পানির হোম মার্কেট চীনে এই ফোনটি পেশ করা হবে। এরপর ভারত সহ অন্যান্য মার্কেটেও এই ফোনটি সেল করা হতে পারে। কোম্পানির শেয়ার করা লঞ্চ টিজার এবং অন্যান্য তথ্য সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 9000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 4GB RAM এবং 128GB memory যুক্ত Redmi A2 Plus
OPPO Find N3 Flip এর লঞ্চ ডেট
ওপ্পো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে OPPO Find N3 Flip ফোনটির লঞ্চ সম্পর্কে জানিয়েছে।
- লঞ্চ টিজার ইমেজে দেখা যাচ্ছে এই ফোনটি এই মাসেই 29 আগস্ট লঞ্চ করা হবে।
- চীনের সময় অনুযায়ী দুপুর 2:30 এর সময় এই ফোনটি লঞ্চ করা হবে।
- চীনের ওপ্পো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোনটির লাইভ লঞ্চ ইভেন্ট দেখা যাবে।
- জানিয়ে রাখি এই ফোল্ডেবল ফোনটির সঙ্গে কোম্পানি তাদের OPPO Watch 4 Pro লঞ্চ করবে।
OPPO Find N3 Flip এর ডিজাইন
- OPPO Find N3 Flip এর টিজার ইমেজে এই ফোনের ডিজাইনও দেখা গেছে। ফোনটি গোল্ড কালার অপশনে দেখানো হয়েছে।
- ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে হ্যাসেলব্লেড ব্র্যান্ডিং সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সঙ্গে একটি ছোট LED ফ্ল্যাশও থাকবে।
- ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে। এছাড়া ব্যাক প্যানেলে কোম্পানির ব্রান্ডিং থাকবে।
- সবদিক থেকেই এই ফোনটি আগের OPPO Find N2 Flip এর থেকে সুন্দর দেখতে।
OPPO Find N3 Flip এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- প্রাইমারি ডিসপ্লে: লিক রিপোর্ট অনুযায়ী OPPO Find N3 Flip ফোনে 6.8-ইঞ্চি HD+ E6 AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটিতে 2520 × 1080 পিক্সেল রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 403 PPI পিক্সেল ডেনসিটি, 21:9 অ্যাস্পেক্ট রেশিও , 1600 nits পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস, 100% DCI-P3 সাপোর্ট থাকতে পারে।
- ফ্রন্ট ডিসপ্লে: এই ফোনটির ফ্রন্টে 3.26-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার পিক্সেল রেজলিউশন 720 × 382, 60Hz রিফ্রেশরেট, 250 PPI পিক্সেল ডেনসিটি, 900 নিটস ব্রাইটনেস থাকবে। প্রোটেকশনের জন্য এই ফোনে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশনও থাকতে পারে।
- প্রসেসর: এই ফোল্ডেবল Oppo ফোনটি MediaTek Dimensity 9200 প্রসেসর এবং Mali-G710 MC10 GPU সাপোর্ট সহ লঞ্চ হতে পারে।
- স্টোরেজ: এই ডিভাইসে 16GB পর্যন্ত LPDDR5 RAM + 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেখা যাবে।
- ব্যাটারি: এই ফোনটিতে 4300mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- ক্যামেরা: এই ফোনটিতে OIS সাপোর্টেড 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে এই ফোনে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP টেলিফটো লেন্স থাকতে পারে। এছাড়া সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










