ভারতের বাজারে লঞ্চ হল OPPO Find X9 স্মার্টফোন, রয়েছে শক্তিশালী প্রসেসর সহ দুর্দান্ত ক্যামেরা

ভারতে OPPO Find X9 সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। OPPO Find X9 স্মার্টফোনটি ভরতের প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ সিরিজের OPPO Find X9 Pro স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

Oppo Find X9 5G স্মার্টফোনটিতে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল-HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্লেক্সিবল AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 460PPI এবং 3840PWM ডিমিং সহ 3600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির এই স্মার্টফোনটিতে ইন-ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO Find X9 5G স্মার্টফোনটিতে Hasselblad ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT808 প্রাইমারি সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 120° FOV সহ 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 2MP মনোক্রম সেন্সর যোগ করা হয়েছে।

এই ওপ্পো স্মার্টফোনটিতে 120x AI টেলিস্কোপিক জুম সাপোর্ট করে। এর ফলে অনেক দূরের অবজেক্টও দুর্দান্ত কোয়ালিটিতে ক্যাপচার করতে সক্ষম। স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ 120fps এ 4K Dolby Vision ভিডিও রেকর্ড করতে পারবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Find X9 5G স্মার্টফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP Sony IMX615 ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।

OPPO Find X9 স্মার্টফোনটি লেটেস্ট এবং অ্যাডভান্সড অ্যান্ড্রয়েড 16 ও ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 4.21GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি AnTuTu স্কোর 35,68,720 পেয়েছে। একইভাবে iPhone 17 Pro Max ফোনটিও 25,21,699 AnTuTu স্কোর পেয়েছে।

হেভি পারফরমেন্স এবং গেমিঙের জন্য OPPO Find X9 স্মার্টফোনটিতে Trinity Engine দেওয়া হয়েছে, এর ফলে স্মুথ এবং ল্যাগ ফ্রি গেমিং উপভোগ করা যাবে। মোবাইল গেমিং চলাকালীন স্মার্টফোনটিতে 36,344.4mm² কুলিং ডিসপেনশন রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ওপ্পো স্মার্টফোনটিতে Arm Mali Drage MC12 জিপিইউ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি LPDDR5X RAM + UFS4.1 Storage ফিচার সহ লঞ্চ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X9 5G স্মার্টফোনটি শক্তিশালী 7,025mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। আমাদের টেস্ট চলাকালীন 16 ঘন্টা PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 80W SuperVOOC চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে Find X9 স্মার্টফোনটিতে 50W AirVOOC চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ভারতের বাজারে OPPO Find X9 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 74,999 টাকা রাখা হয়েছে। একইভাবে Find X9 স্মার্টফোনের টপ ভেরিয়েন্ট 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 84,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই OPPO Find X9 5G স্মার্টফোনটি Space Black এবং Titanium Grey কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here