Home খবর Oppo Find X10 ফোনে থাকবে দুটি 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, 0.99mm বেজল সহ স্ক্রিন, জানুন বিস্তারিত

Oppo Find X10 ফোনে থাকবে দুটি 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, 0.99mm বেজল সহ স্ক্রিন, জানুন বিস্তারিত

Oppo Find X10 ফোনটি সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার Zhuo Shijie সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্রমাগত আপকামিং Find X10 সিরিজের ফিচার সংক্রান্ত তথ্য শেয়ার করে চলেছেন। এবার তাঁর Weibo পোস্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড Oppo Find X10 ফোনের ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে দুটি 200MP ক্যামেরা দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

Oppo Find X10 ফোনের ক্যামেরা ডিটেইলস

Oppo Find X10 ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে দুটি 200MP ক্যামেরা সেন্সর থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রথম Find সিরিজের কোনো বেস মডেলে এই ধরনের ডুয়েল 200MP ক্যামেরা সেট‌আপ পাওয়া যাবে। এই ফোনের প্রাইমারি 200MP ক্যামেরাতে বড় ইমেজ সেন্সর ব্যাবহার করা হবে। এই সেন্সরে f/1.6 অ্যাপার্চার এবং CIPA 6.0 ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যাবে। লো লাইট ফটোগ্রাফি এবং ভিডিও তোলার সময় হাতের মুভমেন্টের কারণে হ‌ওয়া ব্লার এর ফলে কম হবে।

Oppo Find X10 ফোনে 200MP টেলিফটো লেন্স দেওয়া হবে। এতে f/2.6 অ্যাপার্চার এবং CIPA 7.0 স্টেবিলাইজেশন দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এই সেট‌আপে আগের যে কোনো সিরিজের বেস মডেলের তুলনায় বেস্ট ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Oppo Find X10 ফোনে Oppo কোম্পানির Hasselblad আলট্রা ক্লিয়ার অরিজিনাল ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এর সঙ্গে সেকেন্ড জেনারেশন Danxia কালার রিস্টোরেশন লেন্স যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ক্যামেরা সিস্টেম 15EV ডায়নামিক রেঞ্জ সাপোর্ট করে এবং ফটো, লাইভ ফটো ও ভিডিও রেকর্ডিঙের ক্ষেত্রে লাইট সেন্সিং এফিসিয়েন্সি 43 পর্যন্ত সুন্দর করে তুলবে।

ছবিতে স্কিন টোন ন্যাচারাল রাখা এবং লাইটিং এক‌ই রকম বজায় রাখার জন্য Oppo তাদের LUMO নেটিভ লাইট অ্যান্ড শ্যাডো ইঞ্জিন ব্যাবহার করবে। এই ক্যামেরা প্রসেসিঙের সময় শ্যাডো ডিটেইলস সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করবে।

Oppo Find X10 ফোনের ডিসপ্লে ডিটেইলস

Oppo Find X10 ফোনে ডিসপ্লের চারদিকে 0.99mm সিমেট্রিক্যাল বেজল দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি কোম্পানির Find সিরিজের প্রথম 1mm এর চেয়েও পাতলা বেজল সহ স্মার্টফোন হতে চলেছে। কোম্পানি এই ফোনে অ্যাডভান্স চিপ-লেভেল প্যাকেজিং যোগ করবে। এর ফলে ফোনটির ফ্রন্ট প্যানেলে স্ক্রিন-টু-বডি রেশিও আরও সুন্দর হবে এবং ইউজাররা বেশি স্ক্রিন এরিয়া পাবেন।

Oppo Find X10 ফোনের ব্যাটারি ডিটেইলস

পাওয়ার ব্যাক‌আপের জন্য Oppo Find X10 ফোনে 8,000mAh Glacier ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনে পাঁচ বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। তবে রিয়েল ব্যাটারি ব্যাকআপ ফোনটি ব্যাবহার, নেটওয়ার্ক এবং অন্যান্য পরিস্থিতির ওপর নির্ভর করবে।

Find X10 সিরিজে লঞ্চ হবে এইসব মডেল

Oppo Find X10 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Find X10 এবং Find X10 Pro Max ছাড়াও Find X10E স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত X10E ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। এই মাসেই এই ফোনগুলি চীনে লঞ্চ করা হবে। এর পর ফোনগুলি গ্লোবাল মার্কেটেও পেশ করা হবে।