200MP ডুয়েল ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OPPO Find X10 স্মার্টফোন, লিক হল ডিটেইলস

শীঘ্রই OPPO তাদের OPPO Find X9 Ultra এবং Oppo Find X9s Pro স্মার্টফোনদুটি লঞ্চ করতে চলেছে। আগেই এই সিরিজের Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনদুটি পেশ করা হয়েছিল। এবার এই সিরিজের নেক্সট জেনারেশন OPPO Find X10 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। লেটেস্ট লিক অনুযায়ী Find X10 সিরিজে Find X10, Find X10 Pro এবং Find X10 Pro Max তিনটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এর মধ্যে বেস মডেলটি শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X10 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার Digital Chat Station আপকামিং Find X10 সিরিজের ডিটেইলস শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Find X10 ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে, এর ফলে এতে কোয়ালিটি এবং কালার আউটপুটের দিক দিয়ে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

OPPO Find X10 ফোনটির ক্যামেরা সেটআপ বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী Find X10 সিরিজে ডুয়েল 200MP ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। নতুন লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী বেস মডেলে এই ফিচার থাকতে পারে। এই ফোনটিতে একটি 200MP প্রাইমারি সেন্সর এবং 1/1.3 ইঞ্চির বড় সেন্সর সহ 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এই ফোনের ফটোগ্রাফির ক্ষেত্রে বড় আপগ্রেড পাওয়া যাবে।

ব্যাটারির দিক দিয়েও বড় পরিবর্তন করা হতে পারে। OPPO Find X10 ফোনটিতে 8,000mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এটি আগের OPPO Find X9 মডেলে 7,025mAh ব্যাটারির চেয়ে প্রায় 1,000mAh বড়। ফলে ইউজাররা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ উপভোগ করতে পারবেন।

প্রসেসিঙের জন্য Find X10 ফোনটিতে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Dimensity 9500 Plus প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে Pro এবং Pro Max ভেরিয়েন্টে আরও অ্যাডভান্স 2nm বেস্ড Dimensity 9600 series প্রসেসর থাকতে পারে, এর ফলে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে।

রিপোর্ট অনুযায়ী ফোনটিতে LPDDR6 RAM এবং UFS 5.0 স্টোরেজ দেওয়া হতে পারে। এই হার্ডওয়্যার অত্যন্ত ফাস্ট হবে, তবে এটি সমস্যার কারণও হয়ে উঠতে পারে। কারণ এই নতুন হার্ডওয়্যারের দাম অনেকটাই বেশি, প্রায় একটি চিপসেটের কাছাকাছি। আগের OPPO Find X9 series এ LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছিল।

গত বছর অক্টোবর মাসে কোম্পানি Find X9 সিরিজ লঞ্চ করেছিল। তাই এই বছর অক্টোবর মাসের মধ্যে OPPO Find X10 সিরিজও পেশ করা হতে পারে। অবশেষে জানিয়ে রাখি এই সমস্ত তথ্য লিক এবং রিপোর্ট থেকে জানা গেছে, তাই ভবিষ্যতে ফোনটি অন্য ফিচার এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here