Home খবর 200MP ক্যামেরা, 8000mAh ব্যাটারি, 16GB RAM এবং Dimensity 9600 Pro প্রসেসর সহ লঞ্চ হল OPPO Find X10 Pro Max

200MP ক্যামেরা, 8000mAh ব্যাটারি, 16GB RAM এবং Dimensity 9600 Pro প্রসেসর সহ লঞ্চ হল OPPO Find X10 Pro Max

OPPO তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের টেকনোলজির নমুনা হিসাবে 16GB RAM এবং MediaTek Dimensity 9600 Pro প্রসেসরের ক্ষমতাসম্পন্ন OPPO Find X10 Pro Max স্মার্টফোন পেশ করেছে। হেভি প্রসেসিঙের পাশাপাশি এই ফোনে 200MP ক্যামেরার দৌলতে অসাধারণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফ্ল্যাগশিপ ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন

ক্যামেরা

OPPO Find X10 Pro Max ফোনটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন বললে খুব একটা ভুল বলা হবে না। এই ফোনে তিনটি 200MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং প্রতিটি সেন্সর‌ই Hasselblad পাওয়ার্ড। এই সেট‌আপে 200MP আলট্রা-ডায়নামিক প্রাইমারি সেন্সর, 200MP টেলিফটো লেন্স এবং 200MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপের প্রাইমারি সেন্সরে 1-ইঞ্চির সেন্সর ব্যাবহার করা হয়েছে, যা f/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং এতে 2nd-gen Danxia রয়েছে। OPPO Find X10 Pro Max ফোনটির পেরিস্কোপ টেলিফটো লেন্স 5X অপটিক্যাল জুম এবং 100X ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে ফোনটির আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 124 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম।

OPPO Find X10 Pro Max ফোনের ক্যামেরা মডিউলে AI অ্যালগরিদম দেওয়া হয়েছে, যা ছবির কালার অরিজিনাল এবং ডিটেইলস ন্যাচারাল বজায় রাখতে সক্ষম। এই ফোনের ক্যামেরা 60fps ফ্রেম রেটে 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য OPPO Find X10 Pro Max ফোনে MediaTek Dimensity 9600 Pro চিপসেট রয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.10GHz থেকে 4.55GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। গেমিঙের সময় অসাধারণ ভিজুয়াল গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali G2-Ultra NX GPU দেওয়া হয়েছে।

OPPO Find X10 Pro Max ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করে। চীনে এই ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM এর সঙ্গে 256GB Storage যোগ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির টপ মডেলে 16GB RAM + 1TB Storage রয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM দেওয়া হয়েছে।

ডিসপ্লে

এই ফোনে 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 144Hz রিফ্রেশ রেট, 288Hz টাচ স্যাম্পেলিং রেট, 450PPI পিক্সেল ডেনসিটি এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

ব্যাটারি

OPPO Find X10 Pro Max ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। ফুল চার্জে এই ফোনে 30 ঘন্টা পর্যন্ত অনলাইন শর্ট ভিডিও দেখা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W SuperVOOC Flash Charge ফাস্ট চার্জিং রয়েছে। এই ফোনটিতে 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ডিউরেবিলিটি

জল ও ধূলোর পাশাপাশি গরম তরল ও তৈলাক্ত পদার্থের হাত থেকে পুরস্কার জন্য এই ফোনে OPPO Find X10 Pro Max ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে SGS 5 স্টার সার্টিফিকেশন রয়েছে। এর ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনের বডি স্ক্র্যাচ রেজিস্টেন্স, ফলে শক্ত বা অমসৃণ কিছুর সঙ্গে ঘষা লাগলেও আঁচড় লাগবে না।

OPPO Find X10 Pro Max ফোনের দাম

OPPO Find X10 Pro Max ফোনের 12GB RAM + 256GB storage সহ বেস মডেল 6799 ইউয়ান অর্থাৎ প্রায় 97 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB+512GB মডেলের দাম রাখা হয়েছে 7499 ইউয়ান অর্থাৎ প্রায় 1,07,000 টাকা। এই ফোনের 16GB RAM মডেলে 512GB এবং 1TB স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 7999 ইউয়ান (প্রায় 1,14,200 টাকা) এবং 8999 ইউয়ান (প্রায় 1,28,500 টাকা) দামে পেশ করা হয়েছে।