Oppo অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই মাসেই চীনে কোম্পানি তাদের Find X10 Series লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং সিরিজের ক্যামেরা সেটআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। এই সিরিজের Oppo Find X10 এবং Find X10 Pro Max ফোনে কোম্পানির নতুন Hasselblad সুপার ক্লিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হবে। এর সাহায্যে আরও বেশি ন্যাচারাল এবং ডিটেইলড ছবি ক্যাপচার করা যাবে। সবচেয়ে বড় কথা Find X10 Pro Max ফোনে তিনটি 200MP ক্যামেরা যোগ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং সিরিজের ডিটেইলস সম্পর্কে।
Oppo Find X10 সিরিজের ক্যামেরা ডিটেইলস
Oppo Find X10 ফোনে Hasselblad এর সঙ্গে তৈরি করা ডুয়েল 200MP ক্যামেরা সেটআপ থাকবে। সিরিজের Find X10 Pro Max ফোনে আরও বেশি প্রিমিয়াম ক্যামেরা হার্ডওয়্যার দেওয়া হবে। এই ফোনে তিনটি 200MP ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী বড় সেন্সর এবং হাই রেজোলিউশন ক্যামেরা ব্যাবহার করার ফলে ছবিতে আরও সুন্দরভাবে ডিটেইলস ক্যাপচার করা যাবে।
কোম্পানি ক্যামেরা প্রসেসিং আরও বেশি ন্যাচারাল করে তোলার চেষ্টা করছে। এর মূল লক্ষ্য হল ছবি থেকে প্রয়োজনের চেয়ে বেশি শার্পনেস, আর্টিফিশিয়াল টেক্সচার বা স্কিনের ওভার-প্রসেসিং কম করা।
Oppo Find X10 সিরিজের ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন Danxia Color Restoration Lens দেখা যাবে। কোম্পানি জানিয়েছে এই সিস্টেম 24 স্যাম্পেলিং চ্যানেল এবং 15-স্টপ ডায়নামিক রেঞ্জ সহ কাজ করবে। এর ফলে পারিপার্শ্বিক আলো এবং বিভিন্ন রং সঠিকভাবে ক্যাপচার করা যাবে।
Oppo Find X10 সিরিজে LUMO Native Light and Shadow Engine দেওয়া হবে। এই সিস্টেম ছবিতে লাইট এবং শ্যাডোর মধ্যে সুন্দরভাবে সামঞ্জস্য বজায় রাখবে।
ব্যাক লাইট অর্থাৎ পেছনের দিক থেকে আলো এলে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়ে উঠবে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ ক্যামেরায় মুখের ডিটেইলস কম দেখা যায়। LUMO Engine ফেশিয়াল ডিটেইলস বজায় রাখতে সাহায্য করবে।
কোম্পানি তাদের এই আপকামিং সিরিজের ক্যামেরা ডিজাইনের ঝলক দেখিয়েছে। প্রকাশ্যে আসা পোস্টার অনুযায়ী Find X10 Pro Max ফোনে বড় হরাইজন্টাল ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছে। এটির কর্নার যথেষ্ট রাউন্ডেড। ক্যামেরা মডিউলে স্টেপ্ড রেক্ট্যাঙ্গুলার ডিজাইন দেখা যাবে।
ফোনটির প্রাইমারি ক্যামেরা সেকশনে তিনটি ক্যামেরা ওপেনিং থাকবে। এর কিছুটা ডানদিকে আলাদাভাবে চতুর্থ সার্কুলার এরিয়া যোগ করা হয়েছে। এর ফলে ফোনটির রেয়ার ডিজাইন আগের Find X-সিরিজের তুলনায় আলাদা দেখাবে।
Oppo Find X10 সিরিজের সম্ভাব্য ডিটেইলস
টিপস্টার Digital Chat Station আপকামিং Find X10 Pro Max ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে আরও কিছু তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন এই ফোনে বড় সেন্সর সহ 200MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই ক্যামেরার ফোকাল লেন্থ 70mm এবং অ্যাপার্চার f/2.1 হবে বলে জানা গেছে। এর সঙ্গে টেলিফটো ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই তথ্য সঠিক হলে Find X10 Pro Max ফোনের ক্যামেরা সেটআপ বর্তমান ফ্ল্যাগশিপ ফোনগুলির চেয়ে আলাদা হতে পারে।
ইতিমধ্যে এই সিরিজের Find X10 এবং Find X10 Pro Max ফোনদুটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চেও দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনগুলির প্রসেসর সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। লিস্টিং অনুযায়ী এই দুটি ফোনে MediaTek Dimensity 9-সিরিজের আলাদা আলাদা চিপসেট থাকতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফুল স্পেসিফিকেশন জানানো হয়নি।
এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরেই চীনে Oppo Find X10 সিরিজ লঞ্চ করা হবে। এরপর গ্লোবাল সহ ভারতের বাজারেও ফোনগুলি পেশ করা হবে। যারা মোবাইল ফটোগ্রাফি করতে পছন্দ করেন এবং অদূর ভবিষ্যতে একটি প্রিমিয়াম বাজেটের স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।
