22 সেপ্টেম্বর OPPO Find X10 সিরিজ চীনের বাজারে লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে OPPO Find X10, OPPO Find X10 E এবং OPPO Find X10 Pro Max স্মার্টফোনগুলি রয়েছে। ছিনের পর, এবার এই সিরিজ ভারতের বাজারে লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO Find X10 সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লিকের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে।
OPPO Find X10 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট
প্যাশনেটগীকজ্ আপকামিং সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছেন আগামী 23 অক্টোবর ভারতে OPPO Find X10 series লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে।
কোম্পানির OPPO Find X10 সিরিজে OPPO Find X10 E 5G ফোনটি ভারতে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তাই বর্তমানে লঞ্চ ডেট সম্পর্কে নিশ্চিত কিছুই জানা যায়নি। জানিয়ে রাখি আগের রিপোর্ট অনুযায়ী আগামী 28 অক্টোবর Find X10 series ভারতে লঞ্চ করা হবে। এর মধ্যে কোনটি অফিসিয়াল লঞ্চ ডেট হবে এখন সেটাই দেখার।
OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন
ওপ্পোর পক্ষ থেকে জানানো হয়েছে OPPO Find X10 Pro Max সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী মডেলে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হবে। এই 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর এবং এটি 4.55GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম।
OPPO Find X10 Pro Max ফোনটিতে 200 মেগাপিক্সেল তিনটি ক্যামেরা দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনে 200MP HPC OIS প্রাইমারি সেন্সর + 200MP 3X OIS periscope সেন্সর + 200MP Ultra-Wide আঙ্গেল লেন্স দেওয়া হবে। একিভাবে সেলফি ও ভিদিও কলের জন্য ফোনে 50MP Selfie ক্যামেরা যোগ করা হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X10 Pro Max ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 50W wireless চার্জিং ফিচার সাপোর্ট করবে। Find X10 Pro Max ফোনে 6.82-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে।
OPPO Find X10 ফোনের স্পেসিফিকেশন
OPPO Find X10 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 200 মেগাপিক্সেল periscope telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল Ultra-Wide আঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনের ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। এই ব্যাটারি এবং চার্জিং ফিচার সিরিজের প্রো মডেলে থাকবে বলে জানা গেছে। ফোনটিতে 6.59-ইঞ্চির 1.5K LTPO OLED ডিসপ্লে থাকতে পারে।
