বর্তমানে ভারতের বাজারে OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max ফোনটি লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে ভারতে OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। শক্তিশালী পারফরমেন্স ও অসাধারণ ক্যামেরা সহ এই ফোনগুলির পর এবার কোম্পানি এই সিরিজের আলট্রা মডেলে কাজ শুরু করে দিয়েছে। নতুন লিকের মাধ্যমে OPPO Find X10 Ultra ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এতে ফোনটির ক্যামেরা ডিটেইলস শেয়ার করা হয়েছে। প্রথমে এই ফোনটি চীনে লঞ্চ করা হবে। আগামী বছর অর্থাৎ 2027 সালের প্রথমদিকে এই ফোনটি বাজারে পেশ করা হতে পারে।
OPPO Find X10 Ultra ফোনের ক্যামেরা
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO Find X10 Ultra ফোনে 100MP Selfie ক্যামেরা দেওয়া হতে পারে। টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Oppo Find X10 Ultra ফোনটিতে চোওড়া অর্থাৎ স্কোয়ার শেপের ক্যামেরা মডিউলে 100MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। জানিয়ে রাখি OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনে এফ/2.0 অ্যাপার্চার এবং 100 ডিগ্রী FOV সাপোর্টেড 50MP ক্যামেরা রয়েছে।
OPPO Find X10 Ultra ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনের ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সর থাকবে। এটি LOFIC টেকনোলজিতে তৈরি 1/1.12-ইঞ্চির সেন্সর হবে বলে জানা গেছে এবং কোম্পানি এতে Samsung HPA বা Samsung HPU লেন্স ব্যাবহার করতে পারে।
এতে 200MP প্রাইমারি ক্যামেরাতে একটি ultra-wide অ্যাঙ্গেল লেন্স হতে পারে। অন্যদিকে OPPO Find X10 Ultra ফোনে 200MP periscope telephoto সেন্সর এবং 10x optical জুম সাপোর্টেড 50MP periscope লেন্স দেওয়া হতে পারে।
OPPO Find X10 Ultra ফোনের স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO Find X10 Ultr ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। এই 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.74GHz থেকে 5.01GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী অক্টাকোর প্রসেসর।
লিক অনুযায়ী OPPO Find X10 Ultra 5G ফোনটিতে 6.89 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই BOE প্যানেলে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X10 Ultra 5G ফোনটি 8500mAh ব্যাটারি সহ টেক বাজারে লঞ্চ করা হতে পারে।
OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনের দাম
ভারতের বাজারে OPPO Find X10 ফোনটি দুটি সেল ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনের 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম 1,39,999 টাকা এবং 12GB RAM + 512GB Storage অপশনের দাম 1,69,999 টাকা রাখা হয়েছে। Find X10 Pro Max ফোনটির 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট 1,99,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 29 অক্টোবর থেকে ফোনদুটি সেল করা হবে এবং এই ফোনগুলির সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
