ভারতে OPPO তাদের Find X9 Series লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই সিরিজের ভ্যানিলা মডেল OPPO Find X9 ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। অন্যদিকে প্রিমিয়াম OPPO Find X9 Pro স্মার্টফোনে হ্যাসেলব্লেড ইঞ্জিনিয়র ক্যামেরা সেটআপ, মিডিয়াটেকের শক্তিশালী Dimensity 9500 প্রসেসর, বড় 7500mAh ব্যাটারি এবং নতুন ColorOS 16 দেওয়া হয়েছে।
ভারতে OPPO Find X9 Pro স্মার্টফোনটির 16GB + 512GB স্টোরেজ অপশন 1,09,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আজ 21 নভেম্বর থেকে Amazon, Flipkart, OPPO e-store এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে Find X9 Pro স্মার্টফোনটিতে অফার জারি করা হয়েছে। এই অফারের অধীনে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস, জিরো ডাঊন পেমেন্ট প্ল্যান, 180 দিনের রিপ্লেসমেন্ত ওয়ারেন্টটি এবং তিন মাসের Google Gemini Pro অ্যাক্সেস উপভোগ করা যাবে। এই স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে 5,198 টাকার ভ্যালু অফার সহ Black Gold Gift Box দেওয়া হচ্ছে। একইসঙ্গে OPPO Find X9 Pro স্মার্টফোনের সঙ্গে 29,999 টাকার হ্যাসেলব্লেড টেলিকনভাটার কিট পাওয়া যাচ্ছে।
Find X9 Pro স্মার্টফোনটি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি সহ লঞ্চ করা হয়েছে। এটি সিল্ক হোয়াইট এবং টাইটানিয়াম চারকোল কালার অপশনে পেশ করা হয়েছে। Find X9 Pro স্মার্টফোনটির থিকনেস 8.25mm এবং ওজন 224 গ্রাম।
OPPO Find X9 Pro স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির AMOLED Infinite View Display দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3600 নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে। স্মার্টফোনটিতে Corning Gorilla Glass Victus 2, IP66/IP68/IP69 রেটিং এবং SGS Five-Star ড্রপ রেজিস্ট্যান্স ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য OPPO Find X9 Pro স্মার্টফোনটিতে নতুন MediaTek Dimensity 9500 চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসর 3nm আর্কিটেকচারে তৈরি এবং 32% দ্রুত CPU পারফরমেন্স ও 55% কম পাওয়ার কনজাম্পশন করতে সক্ষম। এতে Arm G1-Ultra GPU, AI-ভিত্তিক MediaTek NPU 990 এবং ব্র্যান্ডের Trinity Engine যোগ করা হয়েছে, এর ফলে স্মার্টফোনটিতে গেমিং, মাল্টিটাস্কিং এবং যেকোনো ধরনের অপারেশনে দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করা যায়।
OPPO Find X9 Pro স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটিতে Hasselblad মাস্টার ক্যামেরা সিস্টেম রয়েছে, এর ফলে মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50MP 5K আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 200MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এতে f/2.1 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 3x অপটিক্যাল জুম এবং 10cm ক্লোজ-ফোকাস ফিচার রয়েছে। OPPO স্মার্টফোনটিতে Ultra XDR, রিয়েল-টাইম ট্রিপল এক্সপোজার এবং অ্যাক্টিভ অপটিক্যাল অ্যালাইনমেন্ট ফিচার দেওয়া হয়েছে, যা প্রতিটি ছবিকে প্রফেশনাল এক্সপোজার ও শার্পনেস দিতে সাহায্য করে। স্মার্টফোনটিতে 13.2x লসলেস জুম এবং 120x সুপার-জুম সাপোর্ট করে, এর ফলে ওয়াইল্ডলাইফ, কনসার্ট এবং লং-রেঞ্জ ফটোগ্রাফির উপভোগ করা যাবে।
ভিডিও রেকর্ডিঙের জন্য Find X9 Pro স্মার্টফোনটি বেশ কিছুটা এগিয়ে রয়েছে। এতে 4K 120fps Dolby Vision রেকর্ডিং সাপোর্ট করে। ক্যামেরাগুলি যেকোনো মোড সুইচ করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 50MP JN5 সেন্সর যোগ করা হয়েছে।
Find X9 Pro স্মার্টফোনটিতে বড় 7500mAh Silicon-Carbon ব্যাটারি দেওয়া হয়েছে। এটি এখন পর্যন্ত OPPO এর সবচেয়ে বড় ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে দুইদিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। স্মার্টফোনটিতে 80W SUPERVOOC ওয়ার্ড চার্জিং, 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Find X9 Pro স্মার্টফোনটি ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছে। এতে Flux Home Screen, AI Hub, AI Mind Space, AI Portrait Glow, AI Recorder এবং Google Gemini ইন্টিগ্রেশন সহ বেশ কয়েকটি স্মার্ট AI ফিচার রয়েছে। প্রাইভেসির জন্য OPPO AI Private Computing Cloud এবং Google Cloud Confidential Computing দেওয়া হয়েছে।
দাম এবং ফিচারের দিক দিয়ে Find X9 Pro স্মার্টফোনটি Samsung Galaxy S25 Ultra এবং Vivo X300 Pro স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনটি OPPO এর শক্তিশালী ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি এবং ColorOS 16 অপারেটিং সিস্টেমের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে।
যারা ফটোগ্রাফি, ভিডিও ক্রিয়েশন এবং লম্বা ব্যাটারি ব্যাকআপ পছন্দ করেন, তাদের কাছে Find X9 Pro স্মার্টফোনটি আকর্ষণীয় হয়ে উঠবে। এটি একটি দারুণ অপশন হতে পারে।
