আগামীকাল অর্থাৎ 16 অক্টোবর Oppo তাদের নতুন Oppo Find X9 এবং Oppo Find X9 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, এই মাসের শেষের দিকে 28 অক্টোবর এই ফোনগুলি গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। এরপর নভেম্বর মাসে ভারতের বাজারে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করা হতে পারে। ফোনগুলির ভারতীয় লঞ্চ ডেটও প্রকাশ্যে এসেছে। ক্রমাগত লিক এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সিরিজের ফোনগুলির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের ডিটেইলস এবং ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে।
টিপস্টার যোগেশ ব্রার এবং স্মার্টপ্রিক্সের শেয়ার করা তথ্য অনুযায়ী, ভারতে আগামী 18 নভেম্বর Oppo Find X9 সিরিজ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আজ অর্থাৎ 15 অক্টোবর কোম্পানির পক্ষ থেকে ColorOS 16 পেশ করা হয়েছে। এই আপকামিং সিরিজের ফোনগুলির দাম এগুলির আগের মডেলের মতোই হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ Find X9 ফোনটি প্রায় 65,000 টাকা এবং Find X9 Pro ফোনটি প্রায় 1,00,000 টাকা দামে সেল করা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, Oppo Find X9 এবং Find X9 Pro উভয় ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হতে পারে। এর মধ্যে Find X9 ফোনে 6.59 ইঞ্চির 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 7,025mAh ব্যাটারি এবং 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে Sony LYT-808 50MP প্রাইমারি সেন্সর, Samsung JN5 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং LYT-600 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
অপরদিকে Find X9 Pro ফোনে 6.78 ইঞ্চির 1.5K 120Hz ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 7,500mAh ব্যাটারি এবং 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে LYT-828 50MP প্রাইমারি সেন্সর, Samsung JN5 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং Samsung HP5 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ColorOS 16 বেসড Android 16 অপারেটিং সিস্টেম এবং IP68/69 রেটেড বডি দেওয়া হবে বলে জানা গেছে। এর ফলে ফোনটি জল ও ধূলো থেকে সুরক্ষিত থাকবে।
যারা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ক্যামেরা পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Oppo Find X9 সিরিজের ফোনগুলি আদর্শ অপশন হয়ে উঠবে। এর মধ্যে Find X9 Pro ফোনের 200MP টেলিফটো লেন্স এই ফোনটিকে মোবাইল ফটোগ্রাফি শৌখিনদের জন্য দারুণ একটি অপশন করে তুলবে।
ভারতে লঞ্চের পর এই ফোনগুলিকে আপকামিং Xiaomi 17 Ultra, Samsung Galaxy S26 এবং Vivo X300 Ultra এর মতো ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা এই ফোনগুলি কিনতে চাইছেন তাদের মাস খানেক অপেক্ষা করতে হবে।











