গ্লোবাল মার্কেটে লঞ্চের পর এবার ভারতে আসছে OPPO Find X9 series, ওয়েবসাইটে লাইভ হল প্রোডাক্ট পেজ 

গ্লোবাল বাজারে OPPO Find X9 সিরিজ লঞ্চ করা হয়েছে। প্রথমে চীনে লঞ্চের পর গতকাল পশ্চিমি দেশগুলিতেও এই সিরিজের ফোনগুলি পেশ করা হয়েছে। এবার ভারতের বাজারে পা রাখতে চলেছে এই সিরিজ। আগামী কি দিনের মধ্যেই OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট জানানো হয়নি, তবে কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে OPPO Find X9 ফোনের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। অর্থাৎ এই শপিং সাইটের মাধ্যমেই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি সেল করা হবে। 


 

গ্লোবাল মার্কেটে OPPO Find X9 5G ফোনটি MediaTek Dimensity 9500 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। একই প্রসেসর সহ ভারতে পেশ করা হবে বলে জানা গেছে। ফোনটিতে 6.59-ইঞ্চির 1.5K OLED ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68/IP69 দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বড় 7025mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। 

ফটোগ্রাফির জন্য OPPO Find X9 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN5 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। ক্যামেরা সিস্টেমে Hasselblad XPAN মোড এবং 4K Ultra HD লাইভ ফটো সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। 

OPPO Find X9 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে কোম্পানির নিজস্ব OPPO Trinity Engine ফিচার যোগ করা হয়েছে। হেভি প্রসেসিং বা মোবাইল গেমিঙের সময় অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে 36,344.4mm² কুলিং ডিসিপেশন এরিয়া রয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনটি LPDDR5X RAM ও UFS 4.1 Storage ফিচার সহ লঞ্চ করা হয়েছে। 

OPPO Find X9 Pro 5G ফোনটিতে অসাধারণ 6.78 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3600nits পিক ব্রাইটনেস, এবং 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্রিনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের ফোনটিতে 7,500mAh Silicon-Carbon Battery রয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC wired, 50W AIRVOOC wireless, এবং 10W reverse charging ফিচার দেওয়া হয়েছে। 

OPPO Find X9 Pro 5G ফোনটিতে 200MP টেলিফটো পেরিস্কোপ সেন্সর রয়েছে। একইসঙ্গে রেয়ার ক্যামেরা সেটআপে f/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT828 OIS প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি True Color সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছে, ফলে এটি ধুলো, জল এবং উচ্চচাপের জেট স্প্ল্যাশ থেকে সুরক্ষিত থাকবে। কনেক্টিভিটির জন্য ফোনটিতে NFC, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং USB 3.2 Gen 1 ফিচারগুলি রয়েছে। 

 

 



LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here