গতমাসে Oppo তাদের Find X9 এবং Find X9 Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম Oppo Find X9 Ultra ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ফোনটি ইমেজিং ফ্ল্যাগশিপ হিসাবে পেশ করা হতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে কোম্পানির Oppo Find X9s ফোন সম্পর্কেও জানানো হয়েছে। উভয় ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo Find X9 Ultra ফোনটিতে 200MP Sony IMX09E প্রাইমারি সেন্সর, 3x অপটিক্যাল জুম Sony IMX09A পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডারি পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। এর ফলে অনেক দূরের ফটোর ক্ষেত্রেও অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত Find X8 Ultra ফোনটিতে 6x জুম সেন্সর থাকবে কি না সেই বিষয়ে জানানো হয়নি। 2026 সালের এপ্রিল মাসে Find X9 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে।
যারা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন পছন্দ করেন, তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে Oppo Find X9s ফোনটি লঞ্চ করা হতে পারে। এই আগের Find X8s মডেলের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 9500+ প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। একইভাবে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে Find X9s ফোনটি মার্চ মাসে লঞ্চ করা হবে বলে জানা গেছে। যারা কম্প্যাক্টের পাশাপাশি শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন, তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
যারা দারুণ ক্যামেরা ও অসাধারণ পারফরমেন্স ভালোবাসেন, কোম্পানি Oppo Find X9 Ultra ফোনটির মাধ্যমে সেইসব প্রিমিয়াম ইউজারদের টার্গেট করতে পারে। একইসঙ্গে ফটোগ্রাফি, ট্র্যাভেল এবং কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও ফোনটি দারুণ অপশন হবে বলে মনে করা হচ্ছে।
আপকমিং Find X9 Ultra ফোনটি Samsung Galaxy S25 Ultra, Vivo X300 Pro এবং আসন্ন Xiaomi 17 Ultra প্রিমিয়াম ক্যামেরা সহ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। অন্যদিকে Find X9s ফোনটি Xiaomi 17, iQOO 15 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা বেশি দামের ফটোগ্রাফির জন্য একটি অসাধারণ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Find X9 Ultra ফোনটি দুর্দান্ত অপশন হতে পারে। অন্যদিকে যারা ছোট ডিসপ্লে, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের কাছে আপকামিং Find X9s ফোনটিও চমৎকার অপশন হতে পারে। ইউজারদের হাতে সময় থাকলে, তাঁরা আপকামিং ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। আদুর ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
(সোর্স)











