লঞ্চের আগে থেকেই Oppo এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X9s Pro এবং Oppo Find X9 Ultra সমালোচনায় ছেয়ে রয়েছে। আগামী 21 এপ্রিল চীন সহ গ্লোবাল মার্কেটে এই ফোনদুটি লঞ্চ করা হবে। এই ফোনগুলি লঞ্চের আগেই China Telecom প্ল্যাটফর্মে Find X9 Ultra ফোনটি লিস্টেড হয়ে গেছে। এর ফলে ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
Oppo Find X9 Ultra ফোনে নিচের দিকে একটি Quick বাটন দেওয়া হতে পারে। এটি শর্টকাট বা ক্যামেরা অ্যাক্সেসের জন্য ব্যাবহার করা হতে পারে। ফোনটির ওপরের বাঁদিকে Snap Key যোগ করা হতে পারে, যা AI Mind Space ফিচার অ্যাক্সেস করতে সাহায্য করবে। এই ফোনে X-axis linear motor, ডুয়েল স্পিকার, IR ব্লাস্টার এবং IP68, IP69 ও IP69K রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির থিকনেস 9.15mm এবং ওজন 238 গ্ৰাম হবে বলে জানা গেছে।
Oppo Find X9 Ultra ফোনটি 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB এবং 16GB+1TB ভেরিয়েন্টে সেল করা হতে পারে। ফোনটির টপ মডেলে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট থাকতে পারে। এই ফোনটি Velvet Sand Canyon (অরেঞ্জ), Earth Tundra (ব্রাউন) এবং Polar Glacier (হোয়াইট) কালার অপশনে পেশ করা হতে পারে।
Oppo Find X9 Ultra ফোনে 3168 x 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে, ফলে এতে স্মুথ স্ক্রলিং এবং অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এই স্ক্রিনে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
প্রসেসিঙের জন্য Oppo Find X9 Ultra ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।
Oppo Find X9 Ultra ফোনের ব্যাটারি সেগমেন্ট এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হয়ে উঠতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,050mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটির ব্যাটারি 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
Oppo এই আপকামিং ফোনটির ক্যামেরা সেগমেন্টে বড়সড় আপগ্রেড করতে পারে। Oppo Find X9 Ultra ফোনে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP + 50MP + 200MP + 50MP সেন্সর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই সেটআপে Sony LYT-901 প্রাইমারি সেন্সর, Sony LYT-600 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, OmniVision OV52A 3x জুম পেরিস্কোপ লেন্স এবং Samsung JNL 10x জুম পেরিস্কোপ লেন্স যোগ করা হতে পারে। এছাড়াও 3.2MP মাল্টিস্পেকট্রাল সেন্সর থাকতে পারে। এই ফোনে Hasselblad টেলিকনভার্টার সাপোর্ট থাকতে পারে, ফলে ফোনটির জুম কোয়ালিটি অসাধারণ হয়ে উঠবে।
আপকামিং Oppo Find X9 Ultra ফোনটি প্রিমিয়াম ডিজাইন, সুন্দর ক্যামেরা ও বড় ব্যাটারির দৌলতে ফ্ল্যাগশিপ সেগমেন্টের Samsung ও Xiaomi এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলিকে টক্কর দিতে পারে।










