Oppo কোম্পানির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Find X9 Ultra ফোনটি সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে আপকামিং ফোনটির ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা গেছে। লেটেস্ট আপডেট অনুযায়ী Oppo Find X9 Ultra ফোনটির ক্যামেরা হার্ডওয়্যারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করা হতে পারে। এই ক্যামেরা সেটআপে ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এটি সেগমেন্টের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Find X9 Ultra স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার ডিজিটাল স্টেশন জানিয়েছে Oppo Find X9 Ultra ফোনটিতে 200MP সুপার-লার্জ প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এর লাইট ইনটেক ক্ষমতা 1-ইঞ্চির ক্লাস সেন্সরের চেয়েও বেশি হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এইবার Oppo শুধুমাত্র মেগাপিক্সেল উপরই নয়, বরং সেন্সর এরিয়া এবং অপটিক্সের উপরও কাজ করছে। এর ফলে লো-লাইট এবং দুর্বল লাইট কন্ডিশনে দারুণ রেজাল্ট উপভোগ করা যাবে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Find X9 Ultra ফোনটিতে দুটি পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। এর মধ্যে প্রথম ক্যামেরা 200MP মিড-রেঞ্জ পেরিস্কোপ টেলিফটো হতে পারে। এটি মূলত মিডিয়াম ফোকাল লেন্থে হাই-কোয়ালিটি লসলেস জুমের জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ক্যামেরা আল্ট্রা-লঙ-রেঞ্জ পেরিস্কোপ সেন্সর থাকতে পারে। এতে 10x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50MP সেন্সর থাকবে বলে জানা গেছে।
আপকামিং Oppo Find X9 Ultra ফোনের প্রকাশ্যে আসা লিক ডিটেইল সঠিক হলে, এটি 10x অপটিক্যাল জুম সহ প্রথম স্মার্টফোন হতে পারে।
কোম্পানি তাদের ফোনটি প্রায় 230mm নেটিভ ফোকাল লেন্থ সহ লঞ্চ করতে পারে। এর ফলে এটি হাই-কোয়ালিটি এক্সটেনশনের মাধ্যমে 460mm পর্যন্ত বাড়ানো যাবে। এই অ্যাপ্রোচ ওয়াইড, মিড-টেলিফটো এবং এক্সট্রিম জুম রেঞ্জে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে।
ক্যামেরা ফিচারের সঙ্গে সঙ্গে Oppo Find X9 Ultra ফোনের অন্যান্য স্পেসিফিকেশনও বেশ প্রিমিয়াম হবে বলে জানা গেছে। এই ফোনটিতে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।
আসন্ন Oppo Find X9 Ultra ফোনটি Android 16 এবং ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে সিকিউরিটির জন্য এতে আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইভাবে চার্জ করার জন্য ফোনটিতে 80W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
2026 সালের প্রথম কোয়ার্টারে Oppo Find X9 Ultra ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটি আসন্ন Xiaomi 17 Ultra, Vivo X300 Ultra এবং চীনের Honor Magic 8 Pro ফোনটির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা ফটোগ্রাফি ও শক্তিশালী পারফরমেন্স সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










