শীঘ্রই Oppo তাদের ফ্ল্যাগশিপ Oppo Find X9 Ultra ফোনটি চীনের বাজারে লঞ্চ করতে পারে। লঞ্চের আগেই ফোনের নতুন লিক ইমেজ প্রকাশ্যে এসেছে। এই ইমেজে ফোনটির ডিজাইন এবং আপগ্রেডেড ক্যামেরা অ্যাক্সেসারিস দেখা গেছে। বিশেষত্ব হল এই ইমেজের মাধ্যমে নতুন এবং আপগ্রেড এক্সটারনাল টেলিকনভার্টার দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক ইমেজে Oppo Find X9 Ultra ফোনটি আউটডোর টেস্টিঙের সময় নতুন টেলিকনভার্টার ব্যাবহার করা হয়েছে। তাই কোম্পানি রিয়েল ওয়ার্ল্ড ফটোগ্রাফির উপর গুরুত্ব দিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Find X9 Pro ফোনটির জন্য 3.28x অপশনাল টেলিকনভার্টার রয়েছে। অন্যদিকে আপকামিং Find X9 Ultra ফোনটির জন্যও নতুন টেলিকনভার্টার 4.28x অপ্টিক্যাল ম্যাগ্নিফিকেশন সাপোর্ট করতে পারে। এটি প্রায় 300mm এফেক্টিভ ফোকাল লেন্থের কাছাকাছি হতে পারে। এর ফলে আরও ভালভাবে লং-ডিস্টেন্স ফটোগ্রাফি উপভোগ করা যাবে।
আপকামিং ফোনের নতুন টেলিকনভার্টার আগের চেয়ে অনেকটা বড় বলে জানানো হয়েছে। এতে এক্সট্রা অপ্টিক্যাল এলিমেন্ট রয়েছে। এই সেটআপ বিশেষ করে Oppo Find X9 Ultra ফোনের 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ কাজ করতে পারে। এর ফলে ইউজাররা ডিজিটাল ক্রপিং এর উপর নিভর না করেই আরও বেশি ডিটেইল এবং ন্যাচারাল ডেপ্থ সহ অপ্টিক্যাল জুম ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করতে পারবেন।
লিক অনুযায়ী Oppo Find X9 Ultra ফোনটিতে ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 200MP OmniVision OV52A পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 3x অপ্টিক্যাল জুম সাপোর্ট করতে পারে। অন্যদিকে আরেকটি 50MP পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে। এতে 10x অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 200MP Sony LYT-901 প্রাইমারি ক্যামেরা, 50MP Samsung JN5 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরও ভালো কালার অ্যাকিউরেসির জন্য একটি ডেডিকেটেড মাল্টিস্পেক্ট্রল সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনের প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরাতে OIS সাপোর্ট করতে পারে। তবে সেলফির জন্য ফোনটিতে অটোফোকাস সহ 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ক্যামেরার পাশাপাশি অন্যান্য স্পেসিফিকেশনের জন্য Oppo Find X9 Ultra ফোনটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে থাকতে পারে। আগের লিক অনুযায়ী ফোনটিতে 6.82 ইঞ্চির 2K AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি ColorOS 16 সহ কাজ করতে পারে। আপকামিং Oppo Find X9 Ultra ফোনটিতে ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স, 7,000mAh এর চেয়ে বড় ব্যাটারি এবং ফাস্ট ওয়ার্ড ও ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
আগামী মার্চ মাসে Oppo Find X9 Ultra ফোনটি চীনের বাজারে পেশ করা হতে পারে। তাই ফোনটি অন্যান্য গ্লোবাল বাজারেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি Xiaomi 17 Ultra, Vivo X300 Ultra এবং চীনের বাজারে উপস্থিত Honor Magic 8 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা ফটোগ্রাফি এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাঁরা Oppo Find X9 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









