আগামী সপ্তাহে 21 এপ্রিল OPPO তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন OPPO Find X9 Ultra লঞ্চ করতে চলেছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি চীনের পাশাপাশি একই দিনে গ্লোবাল বাজারেও পেশ করা হবে। লঞ্চের আগেই এই ফোনটির অফিসিয়াল লিস্টিং প্রকাশ্যে এসে গেছে। এর ফলে এই ফোনটির ফিচার এবং ভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানা গেছে। জানিয়ে রাখি ভারতের বাজারে এই মাসেই অথবা মে মাসের প্রথম দিকে এই ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
চীনে Oppo Find X9 Ultra ফোনের প্রিঅর্ডার বুকিং শুরু হয়ে গেছে। এই ফোনটি Polar Glaciers, Rongsha Canyon এবং Tundra নামের তিনটি আলাদা আলাদা ফিনিশ সহ পেশ করা হবে। বাজারে এই ফোনটির 12GB RAM + 256GB, 12GB RAM + 512GB, 16GB RAM + 512GB এবং 16GB RAM + 1TB ভেরিয়েন্ট সেল করা হবে। সবচেয়ে বড় কথা ফোনটির 1TB মডেলে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার পাওয়া যাবে। তবে ফোনটির গ্লোবাল ভার্সনে এই ফিচার থাকবে কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি। এই ফোনটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে “Hasselblad Master Set” নামের বিশেষ বান্ডিল পেশ করা হচ্ছে, যা ফটোগ্রাফি প্রেমীদের যথেষ্ট পছন্দ হবে।

ক্যামেরা সেগমেন্টের দিক থেকে এই ফোনটি অত্যন্ত অ্যাডভান্স হতে পারে। OPPO Find X9 Ultra ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে এবং এতে 1-ইঞ্চির সেন্সর ব্যাবহার করা হবে। এর ফলে DSLR এর মতো ডেপ্থ এবং অসাধারণ লো-লাইট এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 200MP টেলিফটো লেন্স যোগ করা হবে। তবে ফোনটির 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স 10x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এছাড়াও এই সেটআপে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ এই ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে ‘আল্টিমেট ক্যামেরা স্মার্টফোন’ হিসাবে পেশ করা হবে। এই ফোনটিকে Vivo X300 Ultra এবং Xiaomi 17 Ultra ফোনগুলির সঙ্গে কড়া প্রতিযোগিতায় নামতে হতে পারে। জানিয়ে রাখি এই দুটি ফোনেও অসাধারণ ক্যামেরা ও ওভারঅল পারফরমেন্স পাওয়া যায়।
গ্লোবাল লঞ্চের মাধ্যমে OPPO Find X9 Ultra ফোনটি বিভিন্ন মার্কেটে ছড়িয়ে পড়বে। এভাবে OPPO তাদের প্রিমিয়াম সেগমেন্টকে আরও মজবুত করে তুলতে চাইছে। যেসব ইউজাররা ফটোগ্রাফি এবং জুম পারফরমেন্সকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন তাদের জন্য Find X9 Ultra ফোনটি একটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। আবার যারা ব্যালেন্সড ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন তাঁরা আল্ট্রা মডেলের চেয়ে কম দামে Find X9 Pro বা Find X9 ফোনটি কিনতে পারেন।










