Oppo এর পক্ষ থেকে আগামী এপ্রিল মাসে Oppo Find X9 Ultra এবং Oppo Find X9s Pro ফোনের লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। সবচেয়ে বড় কথা হল Find X9 Ultra ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ফোনটি চীনের বাজারে লঞ্চের পরই গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিগুলির প্রি-রিজার্ভেশন শুরু হয়ে গেছে। এটি 21 এপ্রিল পর্যন্ত জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 Ultra এবং Oppo Find X9s Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Oppo এর পক্ষ থেকে Find X9 Ultra ফোনটির ডিজাইন টিজ করা হচ্ছে। এতে অরেঞ্জ কালার বাটন দেখা গেছে। এটি কুইক অ্যাকশন বাটন হিসাবে ব্যাবহার করা যাবে। জানিয়ে রাখি লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে Oppo Watch X3 Mini এবং Oppo Enco Clip 2 এর মতো ডিভাইসও পেশ করা হতে পারে। এর ফলে এই ইভেন্টটি আরও মজাদার হয়ে উঠবে।
লিক অনুযায়ী Oppo Find X9 Ultra ফোনটিতে 6.82-ইঞ্চির বড় LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 3600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ডিসপ্লেতে NanoCrystal Glass প্রোটেকশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দুর্দান্ত আউটডোর ভিজিবিলিটি এবং ডিউরেবিলিটি উপভোগ করা যাবে।
Oppo Find X9 Ultra ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স (3x জুম) থাকতে পারে। এছাড়া ফোনটিতে 10x জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি Hasselblad এর সঙ্গে তাদের পার্টনারশিপ জারি রাখতে পারে। এর ফলে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Oppo Find X9 Ultra স্মার্টফোনটি লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও ফোনটিতে Oppo Trinity Engine থাকতে পারে, ফলে আরও ভালো পারফরমেন্স ও ব্যাটারি অপ্টিমাইজেশন পাওয়া যাবে।
ব্যাটারির দিক দিয়ে Oppo Find X9 Ultra ফোনটি শক্তিশালী স্মার্টফোন হতে পারে। আপকামিং ফোনটিতে 7050mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। ফোনটির থিকনেস প্রায় 8.65mm থেকে 9.1mm এর মধ্যে এবং ওজন 235 গ্রামের কাছাকাছি রাখা হতে পারে।
যারা ফ্ল্যাগশিপ ক্যামেরা, হাই-এন্ড পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Oppo Find X9 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। আসন্ন ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy S25 Ultra, iPhone 17 Pro Max এবং Xiaomi 17 Ultra প্রিমিয়াম ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা DSLR-লেভেলের ক্যামেরা, লেটেস্ট প্রসেসর এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo Find X9 Ultra ফোনটি একটি চমৎকার বিকল্প হতে পারে। এখনও পর্যন্ত ফোনটি অফিসিয়াল লঞ্চের জন্য কিছুটা সময় বাকি রয়েছে, এর মধ্যেই কোম্পানির পক্ষ থেকে আকামিং ফোনটি টিজ করা হতে পারে। তাই ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









