লিক হল Oppo K14 5G ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন, Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ হতে পারে লঞ্চ

Oppo এই মাসে ভারতের বাজারে তাদের Oppo K14x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির K14 সিরিজের অধীনে পেশ করা হয়েছিল। এবার এই সিরিজের পরবর্তী মডেল হিসাবে শীঘ্রই ভারতে Oppo K14 ফোনটি পেশ করা হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের শুরুতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার Debayan Roy আপকামিং ওপ্পো ফোনটি সম্পর্কে জানিয়েছেন। নিচে দেওয়া পোস্টে দেখা যাচ্ছে ভারতে মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে Oppo K14 ফোনটি লঞ্চ হবে বলে লেখা রয়েছে। কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে।

টিপস্টারের বক্তব্য অনুযায়ী Oppo K14 5G ফোনে Snapdragon 7s Gen 4 চিপসেট যোগ করা হবে। এই প্রসেসর মিড রেঞ্জ সেগমেন্টে সুন্দর পারফরমেন্সের জন্য সুপরিচিত। লিক থেকে আরও জানা গেছে সম্ভবত Oppo K14 Turbo সিরিজ বন্ধ রাখা হতে পারে। তবে টিপস্টার জানিয়েছেন ভবিষ্যতে কিছুও হতে পারে। জানিয়ে রাখি চীনে Oppo K14 Turbo সিরিজ সম্পর্কে আলাদা লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছিল। এই কারণে ভারতীয় এবং চাইনিজ মার্কেটের জন্য আলাদা স্ট্র্যাটেজি নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে Oppo K14 ফোনটি দেখা গেছে। Bluetooth SIG এবং BIS সাইটে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে Snapdragon 7s Gen 4 চিপসেট দেওয়া হলে ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে একটি উল্লেখযোগ্য অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

এই মাসে লঞ্চ হ‌ওয়া OPPO K14x 5G ফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে মেটালিক ডেকো ক্যামেরা মডিউল, 8.61mm স্লিম প্রোফাইল এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স বডি রয়েছে।

প্রসেসিঙের জন্য OPPO K14x 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এর সঙ্গে এতে Google Gemini ইন্টিগ্রেশন সহ AI Smart Image Matting 2.0 এর মতো স্মার্ট ফিচার দেওয়া হয়েছে।

OPPO K14x 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP AI ক্যামেরা যোগ করা হয়েছে, যা AI Eraser, AI Unblur, AI Best Shot এবং AI Portrait Retouching এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে Dual-View Video ফিচার রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP; f/2.2; FOV 77°; 3P লেন্স দেওয়া হয়েছে।

OPPO K14x 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 6500mAh ব্যাটারি। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে এবং প্রায় 23 মিনিটে এই ফোনটি 30% পর্যন্ত চার্জ হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here