Oppo তাদের K-সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি OPPO K14 Lite ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের আপকামিং OPPO K14 Plus 5G ফোনের প্রথম টিজার জারি করেছে। ওপ্পো ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি ফোনের ডিজাইন শেয়ার করা হয়েছে। টিজারে ফোনের ডিজাইনের পাশাপাশি পারফরমেন্স এবং মজবুতির ওপরও বিশেষ নজর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14 Plus 5G ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
জারি হল OPPO K14 Plus 5G ফোনের টিজার
Oppo তাদের নতুন স্মার্টফোনটি “Powered to Perform, Built to Last” ট্যাগলাইন সহ টিজ করেছে। কোম্পানির ট্যাগলাইন দেখে মনে করা হচ্ছে ফোনটিতে স্মুথ পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর, RAM, স্টোরেজ বা অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি।
OPPO K14 Plus 5G ফোনের ডিজাইন
টিজারে OPPO K14 Plus 5G ফোনটির সাইড প্রোফাইল দেখা গেছে। ফোনটিতে ফ্ল্যাট এজ সহ স্লিক ডিজাইন দেখানো হয়েছে। একইসঙ্গে ফোনের বাটন লেআউট সম্পর্কেও জানা গেছে। তবে এখনও পর্যন্ত ফোনের সম্পূর্ণ ডিজাইন এবং রেয়ার প্যানেল সম্পর্কে জানা যায়নি।
টিজারে আগুন এবং বরফের মতো ভিজুয়াল ব্যাবহার করা হয়েছে। এর থেকে ফোনটির পারফরমেন্স, থার্মাল ম্যানেজমেন্ট বা কুলিং সিস্টেমের আভাস পাওয়া যাচ্ছে। তবে এই ফোনটিতে কি ধরনের কুলিং সিস্টেম পাওয়া যাবে সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তাই এই ভিজুয়ালটিকে আপাতত কোনো বিশেষ স্পেসিফিকেশনের নিশ্চিতরূপে মানা হচ্ছে না।
টিজারের মাধ্যমে ‘Flipkart Unique’ লোগো দেখা যাচ্ছে। তাই ভারতের বাজারে OPPO K14 Plus 5G ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট এবং দাম সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।
কোম্পানির ফোনটি “Coming Soon” লেখা সহ টিজ করা হয়েছে। তাই শীঘ্রই OPPO K14 Plus 5G ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে অদূর ভবিষ্যৎ এ অফিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট বা টিজারের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ এবং দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। আগামী দিনে ফোনের ডিসপ্লে সম্পর্কে অফিসিয়ালি জানানো হতে পারে। ভবিষ্যৎ এ যারা মিড রেঞ্জে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আপকামিং ফোনটি ভালো অপশন হতে পারে। ভারতে ফোনটি vivo, Realme এবং Lava ব্র্যান্ডের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
