Oppo তাদের K14 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি OPPO K14 Plus 5G নামে পেশ করা হবে। বেশ কিছুদিন আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের অফিসিয়াল টিজার জারি করা হয়েছিল। ইতিমধ্যেই আমরা ফোনের রিটেইল বক্সের ছবি শেয়ার করেছি। এই টিজারের মাধ্যমে ফোনের ফ্রন্ট ডিজাইনের ছবি প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে ফোনের ডিসপ্লে ব্রাইটনেস এবং কুলিং সিস্টেম সংক্রান্ত তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14 Plus 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল OPPO K14 Plus 5G ফোনের রিটেইলস বক্স
লিক হওয়া রিটেইলস বক্সের ছবির মাধ্যমে OPPO K14 Plus 5G ফোনের ফ্রন্ট প্যানেলের একটি অংশ দেখানো হয়েছে। ছবিতে ফোনের ডিসপ্লের চারদিকে অত্যন্ত পাতলা বেজল রয়েছে। একইসঙ্গে ফোনটির ফ্রেম অরেঞ্জ কালার অপশনে দেখা গেছে। তাই কোম্পানির ফোনটি অরেঞ্জ কালার অপশনে পেশ করা হতে পারে।
তবে এই ছবিটি শুধুমাত্র রিপ্রেজেন্টেশনের জন্য ব্যাবহার করা হতে পারে। ফোনের অফিসিয়াল ছবির মাধ্যমে এর রেয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে।
এই মাসে হতে পারে লঞ্চ
কোম্পানির পক্ষ থেকে OPPO K14 Plus 5G ফোনটির অফিসিয়াল টিজার জারি করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফোনটি পেশ করা হতে পারে।
আগামী 9 অক্টোবর থেকে Flipkart Big Billion Days Sale 2026 শুরু হবে বলে নিশ্চিত জানানো হয়েছে। তাই ফ্লিপকার্টের সেল চলাকালীন OPPO K14 Plus 5G ফোনটি লঞ্চ অফার এবং ডিসকাউন্ট সহ সেল করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট এবং অফার সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
OPPO K14 Plus 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ইন্ডাস্ট্রির সোর্স অনুযায়ী OPPO K14 Plus 5G ফোনটির স্ক্রিন 3,600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 5,000mm² ভেপার কুলিং সিস্টেম দেওয়া হবে।
প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে তীব্র রোঁদেও বা আলতেও কোনো ধরনের সমস্যা ছাড়াই ফোনের কন্টেন্ট উপভোগ করা যাবে। অন্যদিকে বড় ভেপার চেম্বার গেমিং এবং অন্যান্য হেভি প্রসেসিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রন করতে সাহায্য করবে।
OPPO K14 সিরিজের আগের মডেলে বড় ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই OPPO K14 Plus 5G ফোনটিতে 7,000mAh বা এর চেয়ে বেশি বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
জল ও ধুলো থেকে OPPO K14 Plus 5G ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। একই ফিচার OPPO K14 ফোনটিতেও দেওয়া হয়েছিল। তবে আপকামিং ফোনের ডাস্ট রেজিস্টেন্স ফিচার সম্পর্কে এখনও নিশ্চিত জানানো হয়নি।
আপাতত OPPO K14 Plus 5G ফোনের প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে টিজার এবং লঞ্চের আগেই রিপোর্টের মাধ্যমে ফোনের চিপসেট, ক্যামেরা, RAM এবং স্টোরেজ সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে। যারা কিছুদিনের মধ্যেই মিড রেঞ্জে নতুন ফোন কিনতে চাইছেন, তাদের জন্য আপকামিং ফোনটি ভালো অপশন হতে পারে।
